Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় নানা আয়োজনে বৈশাখি উৎসব পালন

banglarbhoreBy banglarbhoreApril 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খান নজমুল হুসাইন, সাতক্ষীরা
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় লুঙ্গি, গামছা, ফতুয়া, লাল শাড়ি ও বৈশাখি শাড়ি পরে বাঙালি সাজে উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বাঙালির লোকজ ঐতিহ্য বহনকারি সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ৭টায় কালেক্টরেট পার্ক চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান শেষে সকলের অংশ গ্রহণে সেখান থেকে বর্ষ বরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ১০ দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবুজাহিদ ডাবলু, যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপি’র সাবেক আহবায়ক সৈয়দ ইফতেখার আলীসহ অনান্যরা। এরপর সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। আলোচনা সভা শেষে জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিতে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মূখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপিত হয়।

এছাড়া বাংলানববর্ষ উপলক্ষে হাসপাতাল, কারাগারে, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহি বাঙালী খাবার পরিবেশন করা হয়।

এদিকে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণন করা হয়। পুরো সাতক্ষীরা শহর জুড়ে পুলিশের একাধিক টিম ইউনিফর্ম ও সাদা পোশাকে মাঠে নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.