Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা
  • যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ
  • শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
  • অশ্লীল ছবি ছড়ানো ও চাঁদা দাবির অভিযোগে আদালতে নারীর বিরুদ্ধে মামলা
  • যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • যশোরে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • লক্ষাধিকের বদলে ৩০ হাজার চামড়া রাজারহাটে ব্যবসায়ীদের মাথায় হাত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৮, ২০২৫

৬ দফা দাবিতে যশোর পলিটেকনিক শিক্ষার্থীদের কাফন মিছিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
৬ দফা দাবিতে যশোর পলিটেকনিক শিক্ষার্থীদের কাফন মিছিল
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কারিগরি শিক্ষার গুরুত্ব এবং পলিটেকনিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা কাফন মিছিল করেছে।

ক্যাম্পাস চত্বর থেকে শুরু হওয়া এই র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানার ভৈরব চত্বরে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাদা কাপড় মাথায় বেঁধে তাদের দাবি তুলে ধরেন।

ভৈরব চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং পলিটেকনিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনার কথা উল্লেখ করেন। তারা তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র আল আমিন, নিপুন হাসান এবং বর্তমান অধ্যয়নরত ছাত্র ফাহাদ হোসেন, সুজন আলী, ইমামুল হোসেন, রুমেল আহমেদ, শাকিব হাসান, ফাহাদ ইকবল ও তাইফ অনিক সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, ছাত্রদের ন্যায্য দাবিতে বিভিন্ন স্থানে লাঠি চার্জ করা হচ্ছে। তারা কুমিল্লার ঘটনার উল্লেখ করে বলেন, সেখানে সেনাবাহিনী নির্বিচারে নিরীহ শিক্ষার্থীদের উপর হামলা করেছে।বক্তারা সারাদেশে শিক্ষার্থীদের উপর চলমান হামলা বন্ধের জোর দাবি জানান।

একইসাথে তারা পলিটেকনিক শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, ছাত্রদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলন চালিয়ে যাবেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই কাফন মিছিল ও সমাবেশের আয়োজন করে। তাদের এই কর্মসূচিতে অন্যান্য সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কাফন মিছিল দাবিতে যশোর পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা

যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.