Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২২, ২০২৫

ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট জয়ে শুরু এসএস ও ক্লেমন আছিয়ার

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট জয়ে শুরু এসএস ও ক্লেমন আছিয়ার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
যশোর ক্লেমন টি-২০ একাডেমিকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ম্যাচগুলোয় জয় পেয়েছে এসএস ক্রিকেট একাডেমি ও ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট। এসএস ক্রিকেট একাডেমি ৮উইকেটে ঝিকরগাছা ক্রিকেট একাডেমিকে ও ক্লেমন আছিয়া একই ব্যবধানে মুসলিম ফ্রেন্ডস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর শাখার এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

এদিন সকালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এস এস ক্রিকেট একাডেমি ও ঝিকরগাছা ক্রিকেট একাডেমি। টস জিতে প্রথম ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় ঝিকরগাছার দলটি। আমিনুর রহমান ও মুকুল হাসানের ওপেনিং জুটি ৪৫ রানের হলেও তা টি-২০ সুলভ ছিল না। তবে মিডল অর্ডার ব্যাটার আরিফ খান জয় ও হাবিবুল বাশারের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৫ রান করে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি। ব্যাট হাতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির আমিনুর রহমান ৪১ বলে ২৩, মুকুল হোসেন ১৭ বলে ১৯, রনি ১১, হাবিবুল বাশার ১১ বলে ২টি চার ও একটি ছয়ে ২১, আরিফ খান জয় ২৪ বলে ২টি চার ও ৩টি ছয়ে ৩৮ রান করেন। বল হাতে এস এস ক্রিকেট একাডেমির অরন্য পলক ৪ ওভারে ২২ রানে দু’টি, একটি করে উইকেট নিয়েছেন শাপানুর তামিম, ফয়সাল ইমামী গোল্ড ও শাহাবুদ্দিন ইসলাম একটি করে উইকেট দখল করেছেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভার চার বলে মাত্র দু’টি উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে এস এস ক্রিকেট একাডেমি। ব্যাট হাতে মিরাজ মামুন ৫১ বলে ৫টি চার ও ৫টি ছয়ে অপরাজিত ৭০, আরিয়ান সুজন ৩১ ও শেখ আকাশ অপরাজিত ২০ রান করেন। বল হাতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির হাবিবুল বাশার ও আরিফ খান জয় নিয়েছেন একটি করে উইকেট।

একই স্থানে দ্বিতীয় ম্যাচে অংশ নেয় ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট ও মুসলিম ফ্রেন্ডস ক্রিকেট একাডেমি। টস জিতে মুসলিম ফ্রেন্ডস ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০১ রান। মুসলিম ফ্রেন্ডসের সাজ্জাদ হোসেন ২৮ বলে ২টি চার ও একটি ছয়ে ২৭, ওহিদুল ২৯ বলে ৬টি চারে ৩২ ও আলিফ অপরাজিত ১৪ রান করেন। বল হাতে নাইমুর রহমান কৌশিক ৪ ওভারে ১৯ রানে তিনটি, সাদ আহমেদ দু’টি ও ইয়াছিন নিয়েছেন একটি উইকেট।

জবাব ব্যাট করতে নেমে দলীয় অধিনায়ক আশিকুল ইসলাম নিলয়ের ঝড়ো ব্যাটিংয়ে ১১ ওভার এক বলে দু’টি উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট। ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের ব্যাটিং ইনিংসে জুনায়েদ হোসেন ২০, আশিকুল ইসলাম নিলয় ৪৭ বলে ৪টি চার ও ৭টি ছয়ে ৬৮ রান করেন। বল হাতে মুসলিম ফ্রেন্ডসের পক্ষে একটি মাত্র উইকেট নিয়েছেন আশরাফি মাহমুদ।

এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এজেডএম সালেক। বাংলাদেশ আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সহ-সভাপতি আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খান মোহাম্মদ শফিক রতন, সাবেক সভাপিত খায়েরুজ্জামান বাবু, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খান বিপ্লব। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ পরিষদের সদস্য লাবু জোয়ার্দ্দার।

এ প্রতিযোগিতায় ঢাকার টাইগার ক্রিকেট একাডেমি ছাড়াও যশোরের এস এস ক্রিকেট একাডেমি, যশোর ক্রিকেট কোচিং সেন্টার, মণিরামপুর ক্রিকেট একাডেমি, ঝিকরগাছা ক্রিকেট একাডেমি, ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট, উপশহর ক্রিকেট একাডেমি, টাইগার ক্রিকেট একাডেমি ও মুসলিম ফ্রেন্ডস ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করছে। এসব একাডেমিগুলোকে দু’টি গ্রুপে বিভক্ত করা হয়েছে।

একাডেমি কাপ এসএস ক্রিকেট ক্লেমন আছিয়ার ক্লেমন টি-২০ জয়ে টুর্নামেন্ট শুরু
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.