Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৩০, ২০২৫

যশোরে হাঁস-মুরগি পালনে ৯ দিনের প্রশিক্ষণ শুরু

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৩০, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে হাঁস-মুরগি পালনে ৯ দিনের প্রশিক্ষণ শুরু
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ৯ দিনব্যাপি হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বাস্তবায়নাধীন ‘পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়’ এর আওতায় ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বুধবার সকালে যশোরের যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার জাকির হোসেন এবং ডেপুটি কো-অর্ডিনেটর ড. আবদুল মাজেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবি যশোরের উপ-পরিচালক বি এম কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রত্যেকে সঠিক নিয়মে বাড়িতে হাঁস মুরগি পালন করবেন। খাঁচায় মুরগি পালন করবেন। আপনারা যত আগে উদ্যোগ নিবেন তত আগে লাভবান হবেন।

পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় বিআরডিবির উদ্যোগে যুব প্রশিক্ষণ কেন্দ্র যশোর ও যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এই প্রশিক্ষণ কোর্সে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

তারা ৯ দিন হাঁস-মুরগি পালন বিষয়ক বিভিন্ন আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে জ্ঞান লাভ করবেন।

প্রশিক্ষণ শুরু যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.