Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ
  • মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন
  • সনাক যশোরের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে শয়তানের নিঃশ্বাস প্রয়োগে ইজিবাইক নিয়ে চম্পট

banglarbhoreBy banglarbhoreMay 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরে অভিনব কায়দায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্প্রে শরীরে প্রয়োগ করে একটি ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছে সংঘবদ্ধ প্রতারক চক্র। ভুক্তভোগী ইজিবাইক চালক ফজের আলী (৪১) এই ঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ফজের আলীর বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে। বর্তমানে তিনি যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকার হান্নানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি প্রতিদিনের মতো তার নিজস্ব ব্যাটারিচালিত নীল রঙের ইজিবাইক নিয়ে যশোর জজ কোর্ট মোড়ে অবস্থান করছিলেন। এ সময় দু’অজ্ঞাত ব্যক্তি তার ইজিবাইকে যাত্রী হিসেবে ওঠে এবং চাঁচড়া মোড়ে যাওয়ার কথা বলে। তাদের মধ্যে একজন চালকের পাশের সিটে ও অপরজন পেছনে বসে। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই পাশের যাত্রী তার শরীরে একটি অজানা ধরনের স্প্রে প্রয়োগ করেন। এরপর যশোর জিলা স্কুলের সামনে পৌঁছালে যাত্রীরা ইজিবাইক থামাতে বলেন। তখন তিনি সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং যাত্রীরা যা বলছিলেন তাই করছিলেন।

একপর্যায়ে প্রতারকরা তাকে রাস্তার পাশে নামিয়ে বসিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রায় ১০ মিনিট পর তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং বুঝতে পারেন তার ইজিবাইকটি প্রতারক চক্র প্রতারণা করে নিয়ে গেছে।

এ ঘটনায় যশোর কোতয়ালি লিখিত অভিযোগ দিলে থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান কবির ঘটনাটি তদন্ত করছেন বলে জানিয়েছেন।

ইজিবাইক নিয়ে চম্পট যশোরে শয়তানের নিঃশ্বাস
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

August 20, 2026

যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ

August 20, 2026

মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.