Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পদক প্রদানের মধ্য দিয়ে সাঙ্গ হলো বৈশাখী লোকনাট্য উৎসব

banglarbhoreBy banglarbhoreমে ৯, ২০২৫Updated:মে ৯, ২০২৫No Comments৯৪ Views
Facebook Twitter WhatsApp
পদক প্রদানের মধ্য দিয়ে সাঙ্গ হলো বৈশাখী লোকনাট্য উৎসব
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মঞ্চবীর পদক প্রদানের মধ্য দিয়ে যশোরে শেষ হলো তিন দিনের বৈশাখী লোকনাট্য উৎসব।

শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে মুনশি মেহেরুল্লাহ ময়দান যশোরের রওশন আলী মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জসিম উদ্দিন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, প্রত্যয় থিয়েটারের সভাপতি অ্যাড. চুন্নু সিদ্দিকী।

সমাপনী অনুষ্ঠানে দেশের শিল্প সংস্কৃতি চর্চায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাঁচ জেলার পাঁচজনকে ‘মঞ্চবীর পদক ২০২৫’ প্রদান করে নাট্য গবেষণা কেন্দ্র যশোর।

পদকপ্রাপ্তরা হলেন, লোকনাট্যে গাইবান্ধার জেলার জুলফিকার চঞ্চল, লোকনৃত্যে নোয়াখালীর কামরুল হাসান ফেরদৌস, ঐতিহাসিক নাটক নির্মাণে নওগাঁর রাজা ফকির নাটকে যশোরের মাসউদ জামান এবং পুঁথিপাঠে রাজবাড়ীর এথেন্স শাওন।

পদক প্রদান পর্বে উপস্থিত ছিলেন, যশোরের নাট্যজন এমএ মহিউদ্দিন লালু, নাট্য গবেষনা কেন্দ্রের পরিচালক শিপন চৌধুরী, আবুল হাসান তুহিন, স্বপন দাস, আলমগীর হেসেন বাবু, আসিফ খান প্রমুখ।

উৎসবের তৃতীয় দিন পরিবেশিত হয় শব্দ থিয়েটারের নাটক ‘বলবান’ বিবর্তন যশোরের নাটক ‘পাইচো চোরের কিচ্ছা’ এবং সিজার যাত্রা ইউনিটের যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’।

উল্লেখ্য, জেলা শিল্পকলা একাডেমি এবং নাট্য গবেষণা কেন্দ্র যশোরের উদ্যোগে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় গত বুধবার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’

মে ২৫, ২০২৬

যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়

মে ২৫, ২০২৬

ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.