Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ
  • মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, ৫ জনকে জরিমানা

banglarbhoreBy banglarbhoreMay 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছে অপদ্রব্য পুশের অভিযোগে পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত অপদ্রব্য পুশ করা ৫১২ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার নূরনগর ইউনিয়নে কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ করে যৌথ বাহিনী। এসময় জেলি পুশ করার অভিযোগে নূরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার চার সহযোগীকে আটক করা হয়।

পরে শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের পাঁচজনকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় জব্দকৃত চিংড়ি মাছগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানকালে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. রাদীদ রায়হান, শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

August 20, 2026

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.