Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তদন্তের পর মণিরামপুরে নিপোর্টের সেই কর্মকর্তা তুহিনকে বদলি

বাংলার ভোর পত্রিকায় সংবাদ প্রকাশ
banglarbhoreBy banglarbhoreMay 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

চলতি বছরের ৫ জানুয়ারি বাংলার ভোর পত্রিকার ছাপা সংস্করণে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) যশোরের মণিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের নামে চলা নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে নিপোর্টের মণিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুহিন হোসেনের বিরুদ্ধে প্রশিক্ষণের নামে অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরা হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে গত এপ্রিলের মাঝামাঝি সময়ে নিপোর্টের একজন উপপরিচালক সরেজমিন ঘটনা তদন্তে মনিরামপুরে আসেন। তদন্তের পর মণিরামপুরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা তুহিন হোসেনকে সাতক্ষীরার তালা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।

গত ১৩ মে মঙ্গলবার নিপোর্টের উপপরিচালক ফয়সাল হক স্বাক্ষরিত এক পত্রে তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। একই চিঠিতে মেহেরপুরের গাংনি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক (প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা) ডা. ফ্লোরা হায়দার রিয়াকে মনিরামপুরে প্রশিক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

নিপোর্টের পরিচালক (প্রশাসন) গোলাম মোস্তফা তদন্ত ও তুহিন হোসেনের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
গোলাম মোস্তফা বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পরপরই দুই মাসের প্রশিক্ষণে যান তুহিন হোসেন।

প্রশিক্ষণ শেষে তিনি ফিরে আসার পর এপ্রিলে আমাদের একজন উপপরিচালক সরেজমিন মনিরামপুরে ঘটনা তদন্ত করেছেন। এরপর পরিচালকের নির্দেশে তুহিন হোসেনকে বদলি করা হয়েছে।

নিপোর্টের মণিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা তুহিন হোসেন বলেন, বদলির চিঠি পেয়েছি। আগামী শনিবার ফ্লোরা হায়দারকে দায়িত্ব বুঝে দিয়ে তালায় যোগদান করব।

প্রসঙ্গত, নিপোর্টের মণিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে তুহিন হোসেন যোগদানের পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তুহিন হোসেনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ক্লাসের নামে চিকিৎসকদের ভুয়া হাজিরা দেখিয়ে বিল ভাউচার করে অর্থ হাতানোর অভিযোগ ওঠে। এছাড়া নাস্তার ব্যয়, কেন্দ্রের কক্ষ ও কোয়ার্টার ভাড়া থেকে টাকা হাতানো ও অফিস ফাঁকিসহ নাম মাত্র মাঠ প্রশিক্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

August 20, 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.