Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় আদালতে প্রত্যেকের ৬ মাসের সাজা
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৬, ২০২৫

যশোরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও প্রতিবাদী গান পরিবেশন

বগুড়ায় উদীচীর অনুষ্ঠানে হামলার প্রতিবাদে
banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও প্রতিবাদী গান পরিবেশন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বগুড়ায় উদীচীর অনুষ্ঠানে হামলার প্রতিবাদে যশোরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও প্রতিবাদী গান পরিবেশন হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ঈদগাহ মোড়ে উদীচী সংসদ যশোরের আয়োজনে প্রতিবাদী সমাবেশ হয়। বক্তব্যের ফাঁকে ফাঁকে হাতে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদী গান গেয়ে প্রতিবাদ জানান সাংস্কৃতিক কর্মীরা। ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের সমস্ত অর্জন ধূলিসাৎ করে নতুন কোনো ফ্যাসিস্ট অপশক্তি যেন জন্ম না নিতে পারে, এ আহ্বান জানান বক্তারা।

বক্তব্য রাখেন উদীচী যশোরের উপদেষ্টা মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, খন্দকার আজিজুল হক, মুক্তিযোদ্ধা ইলাহদাদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সুরধুনী সংগীত একাডেমি সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সুরবিতানের সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক নওরোজ আলম খান চপল, কিংসুক সংগীত একাডেমির সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির সোহেল, উদীচী গদখালীর সভাপতি আব্দুর রহিম, বাউল সংঘের সভাপতি বাউল পরিতোষ, গ্রাম থিয়েটারের সমন্বয়কারী হাফিজুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকেই একটি চিহ্নিত গোষ্ঠী একের পর এক ইতিহাস, ঐতিহ্য, শিল্পী, সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। উদীচী স্বাধীনতার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে। উদীচী স্পষ্ট করে বলতে চায়-লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনার সঙ্গে যারাই বেইমানি করার চেষ্টা করবে, সাধারণ মানুষ তাদের প্রতিরোধ করবে। এক ফ্যাসিবাদী অপশক্তির বিদায় হয়েছে, নতুন করে যেন আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, সেদিকে সতর্ক দৃষ্টির রাখার জন্যও সবার প্রতি আহ্বান জানান তাঁরা।

উদীচী যশোর সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু বলেন, ‘স্বাধীনতা ও সংস্কৃতির প্রতীক জাতীয় সংগীতের ওপর হামলা আসলে দেশের চেতনার ওপরই আঘাত। আমরা জাতীয় সংগীত গাইলে আমাদের গায়ের লোম কাঁটা দেয়; আর স্বাধীনতা বিরোধীদের গায়ে জ্বালা ধরে। জাতীয় পতাকা আজ খামছে ধরেছে শকুনেরা। তাই আজ তারা জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলে। ৭১ এর পরাজিত শক্তিরা এ খেলার ধৃষ্টতা নতুন করে দেখাচ্ছে। দেশে বৈষম্য জন্য গণ-অভ্যুত্থানের হলেও এখনো মুক্ত সংস্কৃতি চর্চার পথ রুদ্ধ করা হচ্ছে। একটি অপশক্তি নানাভাবে তারা মাথা তুলে দাঁড়াচ্ছে। তবে তাদের মনে রাখতে হবে, এ দেশের স্বাধীনতা বিশ্বাসী সাংস্কৃতিক কর্মীরা তাদের রুখে দিবে। এ হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।’

কণ্ঠে গান জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিবাদী যশোরে সমবেত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পাইকগাছায় আদালতে প্রত্যেকের ৬ মাসের সাজা

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.