Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘নকল ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর নেয়া হবে’

কারিগরি শিক্ষা ধ্বংসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
banglarbhoreBy banglarbhoreMay 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সচিব ড. খ. ক. কবিরুল ইসলাম বলেছেন, কারিগরি শিক্ষা বাংলাদেশের মূল ভিত্তি। এই শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। কিন্তু বর্তমানে যেভাবে পরীক্ষা চলছে, তাতে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামীতে যদি কোনো শিক্ষক বা কেন্দ্র সচিব নকল ও দুর্নীতির সাথে জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার সকালে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আয়োজনে খুলনা বিভাগের ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. কবিরুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য পরীক্ষা সুন্দর করা। আমি বা আমার সরকার মনে করে কারিগরি শিক্ষা বাংলাদেশের মূল ভিত্তি। কারিগরি শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব না।
তিনি বিগত দিনের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, বিগতদিনে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। পরীক্ষা হলে নকল দেয়া হয়েছে, কথা বলার সুযোগ দেয়া হয়েছে। আমরা দেখেছি সমবায় ভিত্তিতে পরীক্ষা দিতে। এমন পরীক্ষা আমরা চাই না, হবেও না।
তিনি আরও বলেন, ১০, ২০, ৩০ শতাংশ পাশ করুক কিছু যায় আসে না। আপনারা ভেবে দেখুন জাতি ধ্বংস করবেন নাকি গড়বেন।
নকল ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, আগামিতে যদি কোনো শিক্ষক, কেন্দ্র সচিব এই নকল ও দুর্নীতির সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা নুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের (ভোকেশনাল) পরিচালক প্রকৌশলী রেজাউল হক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (খুলনা) মিজানুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রাশিদুল আমীন এবং পেপার প্রেজেন্টেশন করেন কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমীন।

দুর্নীতি নকল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.