Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২, ২০২৫

যশোর ঝুমঝুমপুরে ‘সেবা সংস্থা’র উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর ঝুমঝুমপুরে ‘সেবা সংস্থা’র উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের ঝুমঝুমপুরে সেবামূলক সংগঠন ‘সেবা সংস্থা’ হত-দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করেছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংস্থার পক্ষ থেকে ২০ জন অসুস্থ ব্যক্তিকে নগদ অর্থ এবং ৮০ জনের মাঝে চাল, চিনি, সেমাই, সয়াবিন তেল ও গুঁড়ো দুধ বিতরণ করা হয়।

সেবা সংস্থা’র সভাপতি শেখ দিনু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মুফতি ওবায়দুল্লাহ বাশির, দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি আনোয়ারুল কবির নান্টু তার বক্তব্যে বলেন, অতীতের দুঃখ-বেদনা, ধনী ও গরিবের সীমারেখাকে পাশ কাটিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার দিন হলো ঈদুল আযহা। শোষণ-বঞ্চনা ও বৈষম্যমুক্ত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় জীবনে ঈদুল আযহার গুরুত্ব অপরিসীম।

তিনি ঝুমঝুমপুর নিরিবিলি পাড়ার শ্রমজীবী মানুষের জীবনযাত্রার সংগ্রামের কথা তুলে ধরে বলেন, মেহনতি শ্রমিকদের জীবনে সুখ-শান্তি বলতে কোনো শব্দ নেই। বরং বেঁচে থাকার তাগিদে তারা প্রতিদিনই দুঃখ-কষ্টকে আলিঙ্গন করে। এই শ্রমিকদের ঘরে ঈদের আনন্দ ধরা দেয় না। এমতাবস্থায় শ্রমজীবী মানুষের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে মালিকপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি এই এলাকার উন্নয়নে মরহুম জননেতা তরিকুল ইসলামের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন এবং সুবিধা বঞ্চিত মানুষকে আসন্ন ঈদুল আযহার সহযোগিতা করার জন্য সেবা সংস্থার প্রশংসা করেন। আলোচনা শেষে ঝুমঝুমপুর এলাকার ১শ হত-দরিদ্র পরিবারকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগদ অর্থ ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার উদ্যোগে ঝুমঝুমপুরে নগদ অর্থ বিতরণ যশোর সেবা সংস্থা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন

দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী

শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.