Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৮, ২০২৫

যশোরে তিন বছর পর করোনা ভাইরাসে একজনের মৃত্যু

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে তিন বছর পর করোনা ভাইরাসে একজনের মৃত্যু
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে তিন বছর পর কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সবশেষ ২০২২ সালের মাঝামাঝি এ জেলায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল। বুধবার ভোর ৬টার দিকে যশোর সদর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসাইন শাফায়েত। নিহত শেখ আমির হোসেন পারু (৬৮) বাঘারপাড়া উপজেলার জহুরপুরের বাসিন্দা।

যশোর সদর হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ জুনিয়র কনসালটেন্ট রবিউল ইসলাম তুহিন বলেন, গত ৫ জুন শেখ আমির কিডনিজনিত জটিলতা নিয়ে সার্জারি বিভাগে ভর্তি হন। পরে তার শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ দেখা দিলে কোভিড আক্রান্ত বলে সন্দেহ করা হয়।

সোমবার বিকেল ৬টার দিকে তাকে হাসপাতালের মডেল ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ আসে। শারীরে নানা জটিলতা থাকায় কোভিড আক্রান্তের পর তিনি আর সহ্য করতে পারেননি। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার আরও অবনতি হলে ভোরে তিনি মারা যান বলে জানান জুনিয়র কনসালটেন্ট তুহিন।

তিনি বলেন, বর্তমানে আইসিইউতে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন; যাদের কোভিড উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার পর নিশ্চিতভাবে বলা যাবে তারা কোভিড আক্রান্ত কি-না।
এ ছাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও একজন রোগী ভর্তি আছেন; যিনি কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন বলে জানান এই চিকিৎসক। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, যশোরে দ্বিতীয় পর্যায়ে কোভিড আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগে ২০২২ সালের মাঝামাঝি করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছিল। প্রায় তিন বছর পর আবার মৃত্যু দেখল এই জেলা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসাইন শাফায়েত বলেন, করোনাভাইরাস পরিস্থিতি দীর্ঘদিন নিম্নমুখী থাকলেও সম্প্রতি হঠাৎ করে তা বেড়েছে। বয়স্ক ও আগে থেকে যারা অন্য রোগে ভুগছেন, তারা বেশি ঝুঁকির মুখে পড়ছেন। যিনি মারা গেছেন তার বয়স বেশির পাশাপাশি নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন বলে জানান এই চিকিৎসক।

একজনের করোনা তিন বছর ভাইরাসে মৃত্যু যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.