Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতিমা বিসর্জনে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
  • ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৪০
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে চৌগাছায় জামায়াতের বিক্ষোভ
  • নানা আয়োজনে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
  • ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে অনন্য অবদান রাখছে আছিয়া কারামতিয়া মাদ্রাসা : ফরিদুল ইসলাম
  • দুর্গোৎসবের শেষ দিনে সাতক্ষীরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবিবুল ইসলাম হাবিব
  • যশোরে বিএনপি কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন
  • শার্শায় পুলিশি অভিযানে ২ কেজি স্বর্ণসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর বোর্ড কমেছে পরীক্ষার্থী, বেড়েছে কেন্দ্র সংখ্যা

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল
banglarbhoreBy banglarbhoreJune 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

  • ১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা
  • পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ
  • যশোর শিক্ষা বোর্ডে ১৩৪ পরীক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত সময়

     শেখ জালাল
    এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। এ বছর যশোর বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন। তবে এ বছর যশোর বোর্ডে  কমেছে পরীক্ষার্থী, বেড়েছে কেন্দ্রের সংখ্যা। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যশোরে বোর্ডে যশোর শিক্ষা বোর্ডে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ১৩৪ পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন পরীক্ষার্থী শ্রুতিলেখকের মাধ্যমে অতিরিক্ত ২০ মিনিট ও ১২০ জন পরীক্ষার্থী শুধুমাত্র অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।

আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা আবশ্যিক ১ম পত্রের মাধ্যমে এদিন যশোর বোর্ডের ২৪০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হবে।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে ৫৭ হাজার ৮৪৫ জন এবং ছাত্রী রয়েছে ৫৮ হাজার ৪৭২ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ২২ হাজার ৭৭ শিক্ষার্থী, মানবিক বিভাগে ৮১ হাজার ৪৭৬ শিক্ষার্থী এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থী রয়েছে। এবার প্রাইভেট পরীক্ষা দিচ্ছে ৩৩ জন এবং মানোন্নয়নের জন্য পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭৩ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ২৯ হাজার ৮০৩ জন এবং নিয়মিত পরীক্ষার্থী মাত্র ৮৬ হাজার ২০৮ জন।

যশোর শিক্ষা বোর্ডের আওতায় ২৪০টি কেন্দ্রে অংশ নেবে ৫৭৫টি কলেজের পরীক্ষার্থী। এর মধ্যে খুলনার ৪৬ কেন্দ্রে অংশ নেবে ১০৬ কলেজের পরীক্ষার্থী, যশোরের ৫০ কেন্দ্রে অংশ নেবে ১১১ কলেজের পরীক্ষার্থী, বাগেরহাটের ২১ কেন্দ্রে অংশ নেবে ৪৫ কলেজের পরীক্ষার্থী, সাতক্ষীরার ২৩টি কেন্দ্রে অংশ নেবে ৬৯ কলেজের পরীক্ষার্থী, কুষ্টিয়ার ২৩ কেন্দ্রে অংশ নেবে ৬৬ কলেজের পরীক্ষার্থী, চুয়াডাঙ্গার ১২ কেন্দ্রে অংশ নেবে ২৬ কলেজের পরীক্ষার্থী, মেহেরপুরের ৭ কেন্দ্রে অংশ নেবে ২১ কলেজের পরীক্ষার্থী, নড়াইলের ১১ কেন্দ্রে অংশ নেবে ২৩ কলেজের পরীক্ষার্থী, ঝিনাইদহের ২৭ কেন্দ্রে অংশ নেবে ৭৪ কলেজের পরীক্ষার্থী ও মাগুরার ২০ কেন্দ্রে অংশ নেবে ৩৪ কলেজের পরীক্ষার্থীরা।

কমেছে পরীক্ষার্থী, বেড়েছে কেন্দ্র সংখ্যা
যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে গত বছরের চেয়ে কমেছে পরীক্ষার্থী সংখ্যা। বেড়েছে পরীক্ষার কেন্দ্রের সংখ্যা। এ বছর যশোর শিক্ষা বোর্ডে অধীনে খুলনা বিভাগের ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ১৬ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। যা গত বছরের তুলনায় ৬ হাজার ১৯৪ জন কম পরীক্ষার্থী। বেড়েছে কেন্দ্রের সংখ্যাও। গত বছর পরীক্ষায় অংশ নিয়ে ছিল  এক লাখ ২২ হাজার ৫১১ জন। শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতে এমনটি হতে পারে বলে মনে করছেন বোর্ড কর্তৃপক্ষ।

নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একাধিক ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করবে।

কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ:
পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস বা ফাঁস সংক্রান্ত গুজব ও পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় পরীক্ষায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকেও দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাইবার সংক্রান্ত অভিযোগের বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগের লক্ষ্যে পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাইবার পুলিশ সেন্টার, সিআইডি, বাংলাদেশের হটলাইনে (নম্বর-০১৩২০০১০১৪৮) যোগাযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, পরীক্ষা চলাকালে বিদ্যুৎ বিভ্রাট নিরসনের লক্ষ্যে কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য বিদ্যুৎ বিভাগকে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং এ সময়ের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এর পরে প্রবেশ করলে রেজিস্টারে তাদের নাম, রোল, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করে পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করতে হবে।

এছাড়া, প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো কক্ষে পরীক্ষা বিলম্বে শুরু হলে, যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে. পরীক্ষার্থীদের ততটুকু সময় প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৩৪ পরীক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত সময়:
এইচএসসিতে যশোর শিক্ষা বোর্ডে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ১৩৪ পরীক্ষার্থী অতিরিক্ত সময় পাচ্ছে। এর মধ্যে ১৪ জন পরীক্ষার্থী শ্রুতিলেখকের মাধ্যমে অতিরিক্ত ২০ মিনিট ও ১২০ জন পরীক্ষার্থী শুধুমাত্র অতিরিক্ত ৩০ মিনিট সময় পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের আবেদনের প্রেক্ষিতে বোর্ড থেকে তাদের শ্রুতিলেখক ও সময় বর্ধিতকরণের অনুমোদন দেয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানান, বৃহস্পতিবারের পরীক্ষায় অংশগ্রহণ করছে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যেসব পরীক্ষার্থীর প্রতিবন্ধী কার্ড আছে তারা পরীক্ষার নির্ধারিত চেয়ে সময়ের অতিরিক্ত পাচ্ছে। শ্রুতিলেখক নিলে অতিরিক্ত ২০ মিনিট আর শ্রুতিলেখক না অতিরিক্ত ৩০ মিনিট সময় দেয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আবেদন করা প্রতিবন্ধি পরীক্ষার্থীদের এ সুযোগের ব্যবস্থা করা হয়েছে।

কমেছে কেন্দ্র পরীক্ষার্থী বেড়েছে বোর্ড যশোর সংখ্যা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রতিমা বিসর্জনে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

    October 21, 2026

    ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৪০

    October 21, 2026

    ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে চৌগাছায় জামায়াতের বিক্ষোভ

    October 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.