Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
  • বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই
  • মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে
  • বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৫, ২০২৫

যবিপ্রবির ৩২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
যবিপ্রবির ৩২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক  
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৩২৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৮৯ জন শিক্ষার্থীকে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ তহবিল থেকে বৃত্তি প্রদান করা হয়েছে এবং বাকি ৩৬ জনকে দ্বিতীয় ধাপে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যবিপ্রবি’র তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন। মঙ্গলবার  দুপুর ৩ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে শিক্ষার্থীদের হাতে গত পাঁচ মাসের বৃত্তির ৫০০০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থ বছরের অভ্যন্তরীণ বৃত্তির খাত থেকে বিভিন্ন বিভাগের প্রাথমিকভাবে ২৮৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া আরও ৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থী মাসে ১ হাজার করে বছরে ১২ হাজার টাকা বৃত্তি পাবে। বৃত্তির টাকা শিক্ষার্থীদের মাসের প্রথমেই ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে ঘোষণা দেওয়া হয়। বৃত্তির জন্য মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাশাপাশি অন্য কোনো স্থান হতে বৃত্তি পায়না এমন শিক্ষার্থীদের বাছাই করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, বৃত্তি প্রদানের মাধ্যমে তোমাদের পড়াশোনায় উৎসাহ প্রদানই আমাদের মূল লক্ষ্য। তোমাদের লক্ষ্য ঠিক করো সাফল্য আসবেই। নিজস্ব বুদ্ধিকে আগে প্রাধান্য দিতে হবে। ভালো বন্ধু নির্বাচন করতে হবে। ভালো বন্ধু ভালো অভিভাবক। তোমাদের সাথে নিয়ে যবিপ্রবিকে একটি মানবিক ক্যাম্পাস হিসেবে গড়তে চাই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জাফিরুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ মো. কামাল হোসেন, উপ-রেজিস্ট্রার নিত্যনন্দ পালসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রদান যবিপ্রবির শিক্ষার্থীকে ৩২৫ জন মেধাবী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.