Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
  • অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
  • উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ‘ঈদ-এ-গ্বাদীর’ উদযাপন
  • বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক চৌগাছায় আটক
  • বিএসপির ২৫৯তম সাহিত্য সভা অনুষ্ঠিত
  • ফকিরহাটে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কথিত চাচা গ্রেপ্তার
  • যশোরে ‘নবচেতনা’র ২ মাসব্যাপি বনায়ন কর্মসূচি উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreজুন ২৯, ২০২৫No Comments১০ Views
Facebook Twitter WhatsApp
যশোরে পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ এবং ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যশোরের সহকারী পরিচালকের কার্যালয় যৌথভাবে এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পাট চাষ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক বোরহান উদ্দীন, চাল ব্যবসায়ী মহব্বত আলী এবং চাষি প্রতিনিধি জাকির হোসেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, পাটচাষিরা পাটের ন্যায্য দাম পাচ্ছেন না। যার ফলে পাট চাষে আগ্রহ কমে যাচ্ছে। একসময় পাট বিদেশে রপ্তানি হলেও বর্তমানে এর ব্যবহার কমেছে। মানুষের চাহিদা অনুযায়ী পাটের ব্যবহার বাড়াতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বেশি বেশি পাটজাত পণ্য উৎপাদন করতে হবে এবং পলিথিন পরিহার করে পরিবেশবান্ধব পাটের ব্যবহার বাড়াতে হবে। পলিথিনের চেয়ে খারাপ জিনিস আর কিছু হতে পারে না।

জেলা প্রশাসক পাটের পাশাপাশি পাটকাঠির সঠিক ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেন। তিনি পাট জাগ দেওয়ার বিকল্প পদ্ধতি শেখার প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করে বলেন, কৃষকদের মনের কথা বুঝতে হবে। তাদের উৎপাদন ও পণ্য সংক্রান্ত সমস্যাগুলো শুনে বৈজ্ঞানিক উপায়ে সমাধান করতে হবে।

অনুষ্ঠিত পাট পাটজাত পণ্য বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

জুন ৫, ২০২৬

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

জুন ৫, ২০২৬

উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ‘ঈদ-এ-গ্বাদীর’ উদযাপন

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.