Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৮, ২০২৫

যশোরে এমএম কলেজে নবনিযুক্ত অধ্যক্ষকে বরণ করলো শিক্ষক পরিষদ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে এমএম কলেজে নবনিযুক্ত অধ্যক্ষকে বরণ করলো শিক্ষক পরিষদ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ৪২তম অধ্যক্ষ হিসেবে প্রফেসর ড. মিজানুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে কলেজের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় শিক্ষক পরিষদের উদ্যোগে নবনিযুক্ত অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদেরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষক পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে প্রফেসর ড. মিজানুর রহমান সরকারি তিতুমীর কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ১৯টি বিভাগের শিক্ষকবৃন্দ পর্যায়ক্রমে নবনিযুক্ত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রফেসর ড. মিজানুর রহমানের কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা নতুন অধ্যক্ষের নেতৃত্বে কলেজের সার্বিক উন্নয়নে এক নতুন সম্ভাবনার আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুকুল হায়দার।

এমএম কলেজে যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.