Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’

banglarbhoreBy banglarbhoreJuly 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। রবিবার সকাল থেকে বুলডোজার দিয়ে ম্যুরালটি গুড়িয়ে দেওয়ার কাজ চলে। এই স্থানে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণ করা হবে। আজ সোমবার সকাল ১১টায় ভেঙ্গে ফেলা বঙ্গবন্ধু ম্যুরালের জায়গায় ১৪ লাখ টাকা ব্যয়ে এই জুলাই শহীদ স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ম্যুরাল ভাঙার পর স্মৃতিসৌধ এলাকার প্রাচীর ভেঙে রাস্তার সঙ্গে যুক্ত করা হবে। যা যানজট নিরসনে সহায়ক হবে।

যশোর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ যৌথভাবে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণ করছে। এই প্রকল্পের জন্য ১৪ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। স্মৃতিসৌধটির উচ্চতা হবে ১৮ ফুট এবং প্রস্থ ছয় ফুট।

তিনি আরও জানান, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময় জনতার মুখে মুখে উচ্চারিত উদ্দীপনামূলক স্লোগানগুলোই এই স্মৃতিসৌধের বিভিন্ন অংশে স্থায়ীভাবে খোদাই করা হবে।

উল্লেখ্য, যশোরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালটি দক্ষিণ আঞ্চলের সবচেয়ে বড় ম্যুরাল ছিলো। ৫ আগষ্ট তৎকালিন ক্ষমতাসীন রাজনৈতিক দল আ‘লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ছাত্র জনতা ম্যুরাল ভাংচুর করে। পরবর্তীতে ছাত্র জনতা দ্বিতীয় বার যশোর পৌরসভার বুলডেজার ব্যবহার করে ম্যুরালটি ভেঙ্গে ফেলার চেষ্টা করে।

জুলাই শহীদ স্মৃতিসৌধ নির্মিত বঙ্গবন্ধুর ভেঙে ম্যুরাল যশোরে হচ্ছে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.