Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
  • যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
  • অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • উন্মুক্ত হরমুজ : জ্বালানীর বিশ্ববাজারে বড় দরপতন, দেশে কমবে ৫-৮ টাকা!
  • উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

টানা বৃষ্টিতে যশোরে শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যশোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষেরা। রিকশাচালক, দিনমজুর, ভ্যানচালক থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বৃষ্টির কারণে কাজ না পেয়ে তাদের দৈনন্দিন আয় কমে গেছে। ফলে পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

শহরের শংকরপুর, টিবি ক্লিনিক, খড়কিসহ বেশ কিছু এলাকার সড়ক ও নিচু এলাকার বাসা বাড়িতে পানি জমে গেছে। এতে একদিকে যেমন যান চলাচল ব্যাহত হচ্ছে। তেমনি অন্যদিকে শ্রমজীবী মানুষেরা কাজে বের হতে পারছেন না। যারা রিকশা বা ভ্যান নিয়ে বের হচ্ছেন, তাদেরও যাত্রী পাওয়া কঠিন হয়ে পড়েছে।

শহরের নিউমার্কেট এলাকার রিকশাচালক জয়নাল মিয়া জানান, সকাল থেকে একটাও ভাড়া পাইনি। বৃষ্টিতে রাস্তায় মানুষজন নেই। আর যারা বেরোচ্ছেন, তারাও হেঁটে যাচ্ছেন। ছেলেমেয়ে নিয়ে কিভাবে চলবো বুঝতে পারছি না।

একই কথা বললেন দিনমজুর ইসহাক আলী। তিনি বলেন, প্রতিদিন যেখানে ৫ থেকে ৭শ টাকা আয় করতাম।সেখানে গত তিনদিন ধরে কোনো কাজই পাচ্ছি না। ঘরে চাল-ডাল কেনার টাকাও নেই।

অনেক দোকানেও ক্রেতার অভাবে বিক্রি কমে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও ফুটপাতের দোকানদাররাও ক্ষতির মুখে পড়েছেন। বৃষ্টির কারণে তাদের পণ্য নষ্ট হচ্ছে এবং বিক্রি না হওয়ায় পুঁজি হারানোর ভয় দেখা দিয়েছে।

জজকোর্ট মোড়ের চায়ের দোকানি আব্দুল হালিম বলেন, বৃষ্টির কারণে সকাল বেলা দোকান খুলতে পারিনি। বেশ কয়েকদিন লাগাতর বৃষ্টি। লোকজনও বাইরে কম। কেনাবেচা ঠিক মত হচ্ছে না।

যশোর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ১৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন আকাশ মেঘলাসহ হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

চরমে! টানা দুর্ভোগ বৃষ্টিতে মানুষের যশোরে শ্রমজীবী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান

এপ্রিল ১৮, ২০২৬

যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য

এপ্রিল ১৮, ২০২৬

অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট

এপ্রিল ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.