Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • ঝিকরগাছায় রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময়
  • মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের অর্থ ও সেলাই মেশিন বিতরণ
  • উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি
  • বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী
  • মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার
  • যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন যশোরের শার্শা উপজেলার দক্ষিণ ঘিবা গ্রামের আবু সাঈদ (২৭) এবং মহিনুর রহমান (৩১)। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। ঢাকা থেকে যশোরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আবু সাঈদ ও মহিনুর রহমানকে আটক করা হয়। পরে তাদের পকেট ও মানিব্যাগের ভেতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৯৭০ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা ঢাকা থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর-বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করা হয়েছিলো বলে তারা স্বীকার করেছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক দুই পাচারকারী বারসহ যশোরে স্বর্ণের ৮টি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

ঝিকরগাছায় রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময়

এপ্রিল ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.