Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অনূর্ধ্ব-২৩ দলে সুযোগ পেলেন যশোরের দুই ক্রিকেটার
  • ফকিরহাটে  আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ১১ গরু উদ্ধার
  • নড়াইলে নসিমন উল্টে খাদে, চালক নিহত
  • অভয়নগরে ইজিবাইক উল্টে নিহত ১, চালক পলাতক
  • যশোর জেনারেল হাসপাতালে সক্রিয় প্যাথলজি রিপোর্ট জালিয়াতি চক্র !
  • যশোরে পুরোদমে চলছে আমন রোপণ
  • কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবিতে ক্যানসার সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreJuly 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

যবিপ্রবি সংবাদদাতা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে ক্যানসার সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের গুরুত্ব তুলে ধরতে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ড. মো. শরীফ হোসেন গ্যালারীতে এ ক্যাম্পেইন আয়োজন করে জিইবিটি বিভাগের বায়োটেক সোসাইটি। কর্মসূচি ইউনেস্কোর পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২৪-২৫ এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিএনসিইউ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। তিনি বলেন, “খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন এনে ক্যানসার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।”

প্রধান বক্তা ছিলেন ঢাবির সহযোগী অধ্যাপক ড. মোস্তাক ইবন আয়ূব। বিশেষ বক্তা ছিলেন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও প্রভাষক কানিজ ফাতেমা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, অনুষদ ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম এবং জিইবিটি বিভাগের চেয়ারম্যান ড. নাজমুল হাসান।

সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী মালিহা খন্দকার। শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

অনূর্ধ্ব-২৩ দলে সুযোগ পেলেন যশোরের দুই ক্রিকেটার

July 30, 2026

ফকিরহাটে  আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ১১ গরু উদ্ধার

July 30, 2026

নড়াইলে নসিমন উল্টে খাদে, চালক নিহত

July 30, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.