Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনৈক্য গোপালগঞ্জের পরিস্থিতি সৃষ্টি করেছে : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreJuly 17, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনৈক্য গোপালগঞ্জের পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের জিরোপয়েন্ট মোড়ে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। যশোর জেলা যুবদলের আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়। অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘প্রশাসনের নির্লিপ্ততায় দেশে অপরাধ, সন্ত্রাস, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়ন বেড়েই চলেছে। একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। ফ্যাসিস্টদের অনুসারীরা গোপালগঞ্জের পরিস্থিতি সৃষ্টি করেছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনৈক্যের কারণে ফ্যাসিস্টরা এই সুযোগ লুফে দিয়েছে।’
ফ্যাসিস্টদের প্রত্যাবর্তনে যারা ষড়যন্ত্র শুরু করেছে তাদের হুশিয়ারি দিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘ফ্যাসিস্ট দোসরদের জন্য প্রত্যাবর্তনে ষড়যন্ত্র শুরু করেছে একটি পক্ষ। তারা বর্ণচোরা। তারা গণতন্ত্র বিনষ্ট, গণতন্ত্র নস্যাত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। বর্ণচোরারা সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিতে চায়। বর্ণচোরা শত্রুদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। যেমন করে গত ১৬ বছর সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্দ্র করে গণতান্ত্রিক সকাল এসেছে। গণতন্ত্র স্থায়িত্ব রাখার জন্য আমরা লড়াই করতে প্রস্তুত। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ছিলো, এই লড়াইয়ে রাজপথে থাকবে। সমাবেশে তিনি অরাজকতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, রাজিদুর রহমান সাগর ও মোহাম্মদ ইমদাদুল হক প্রমুখ।

এরপর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সমাবেশস্থল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে চৌরাস্তায় যেয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, ‘বিগত ১৬ বছর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা রাজপথে ছিলাম। এই আন্দোলনের একটি লক্ষ্য ছিলো, দেশে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা। এই গণতন্ত্রের জন্য হাজার হাজার নেতাকর্মীর জীবন বলিদান করেছে। কিন্তু সেই গণতন্ত্র ফেরত আসেনি। আজও জনগণ ভোটের অধিকার ফেরত পায়নি। এসব যখনই আসবে; তখন গণতান্ত্রিক পন্থায় একটি নির্বাচিত সরকার গঠন হবে। এখনও যুদ্ধ চলমান, যুদ্ধ চলবে। আমরা মাত্র একটি পথ অতিক্রম করেছি। আজ এই সমাবেশ থেকে শপথ নিতে হবে যতদিন দেশে গণতান্ত্রিক অধিকার ফেরত না পাবো, ততদিন আমরা রাজপথে থাকবো।’ এর আগে শহরের বিভিন্ন এলাকা ও আট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাস ট্রাকে করে নেতাকর্মীরা শহরে প্রবেশ করেন। এরপর খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশ স্থলে সমবেত হন।

অনৈক্য গোপালগঞ্জ নার্গিস বেগম ফ্যাসিবাদ বিরোধী শক্তি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.