Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় জলাবদ্ধ এলাকায় তারেক রহমানের পক্ষে ত্রাণ দিলেন মিজান খান

banglarbhoreBy banglarbhoreJuly 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

টানা বর্ষণে জলাবদ্ধতার শিকার যশোরের ঝিকরগাছায় শতাধিক পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ত্রাণসামগ্রি বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার মোবারকপুর গ্রামে যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান এ খাদ্যসামগ্রি বিতরণ করেন।

এ সময় চাল, আটা, তেলসহ অন্যান্য শুকনো খাদ্যসামগ্রি পানিবন্দি ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে তুলে দেয়া হয়। ত্রাণ পেয়ে খুশি পানিবন্দি এসব পরিবারগুলো। এর আগে পানিবন্দি এলাকা ঘুরে ভুক্তিভোগীদের সাথে খোঁজ খবর নেন তিনি।

একই সাথে তাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করে মিজানুর রহমান খান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের ব্যবস্থাপনায় জলাবদ্ধতার শিকার এলাকাগুলোতে বিএনপি ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন দুর্যোগকবলিত এসব মানুষের পাশে থাকবে বিএনপি।

এদিকে ত্রাণ হাতে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জলাবদ্ধতার শিকার এসব মানুষেরা।

খাদ্যসামগ্রী দেয়ার সময় আরো উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক রাশিদুল মুমিন সুজন, বিএনপি নেতা আলী হোসেন লাল্টু প্রমুখ।

স্থানীয়রা জানান, যশোরের ঝিকরগাছায় সম্প্রতি ভারিবর্ষণে কপোতাক্ষ নদের উপচেপড়া পানিতে নিমজ্জিত শতাধিক পরিবার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.