Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘আ. লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে’

যশোরে পথসভায় জাগপা নেতা নিজামদ্দিন অমিত
banglarbhoreBy banglarbhoreJuly 28, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত বলেছেন, পুরাতন আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ, শুদ্ধ আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু নেই। আওয়ামী লীগ মানেই সন্ত্রাস নৈরাজ্য, মানুষ মেরে দেশকে ভারতের করদ রাজ্য বানানোর ইতিহাস। দেশের মানুষ আওয়ামী লীগকে আর মেনে নিবে না। অতএব নতুন করে আওয়ামী লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে।

সোমবার যশোর শহরে দড়াটানায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

ভারতীয় আগ্রাসন বন্ধ, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে জাগপা’র  দেশব্যাপি গণসংযোগ ও আগামি ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার যশোরে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়।

জাগপা নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্টের পরে অনুশোচনাহীন আওয়ামী লীগ ভারতের ইন্ধনে একের পর এক অরাজকতা সৃষ্টি করছে দেশে। গোপালগঞ্জসহ সারা দেশে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য সংবদ্ধ হওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারকে সুশীলতা ত্যাগ করে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর ভূমিকা পালন করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। নতুন রূপে পুরনো আওয়ামী লীগ দেশবাসী মেনে নিবে না।

পথসভায় আরও বক্তব্য জাগপা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ত্ত যশোর জেলার অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা, জেলা জাগপা’র শাখার সহ-সভাপতি সাবিত্রী বিশ্বাস, বজলু হাত্তলাদার, সহ-সাধারন সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, দপ্তর সম্পাদক ডা. রবিউল ইসলাম, সহ-সাংগঠিক সম্পাদক কাজী জাবেদ, যশোর নগর শাখার প্রধান সমন্বয়ক আলমগীর হোসেন, জেলা শাখার নেতা আব্দুর জব্বার, আব্দুল্লাহ আল মামুন, জিয়াউর রহমান ভান্ডারী, প্রতাপ বিশ্বাস, মঞ্জুর গাজী, মঞ্জুর রহমান, জহিরুল ইসলাম, রেজত্তয়ান বাবু, আনোয়ার শিকদার, আলামিন হোসেন, ফসিয়ার রহমান, নজরুল ইসলাম, সুরুজ খান, মো. জহির, বাবু বিশ্বাস প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.