Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
  • অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
  • উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ‘ঈদ-এ-গ্বাদীর’ উদযাপন
  • বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক চৌগাছায় আটক
  • বিএসপির ২৫৯তম সাহিত্য সভা অনুষ্ঠিত
  • ফকিরহাটে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কথিত চাচা গ্রেপ্তার
  • যশোরে ‘নবচেতনা’র ২ মাসব্যাপি বনায়ন কর্মসূচি উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিল হরিণা বাঁচাও আন্দোলনের মতবিনিময় সভা

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১, ২০২৫No Comments৪৫ Views
Facebook Twitter WhatsApp
বিল হরিণা বাঁচাও আন্দোলনের মতবিনিময় সভা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জলাবদ্ধতায় বিপর্যস্ত কৃষকদের নিয়ে ‘বিল হরিনা বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার সাড়াপোল বিনোদ মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায়, দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে কৃষি ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন।

এসময় বক্তারা বলেন, অতি বৃষ্টি এবং দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণে বিল হরিনা এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে, যার ফলে স্থানীয়দের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), যশোর জেলা কমিটির সহযোগিতায় আয়োজিত এই সভায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বিল হরিনার প্রাকৃতিক পানি প্রবাহ এবং নিষ্কাশন ব্যবস্থা সচল করার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, পরিবেশ এবং কৃষি রক্ষায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং পরিবেশবাদী সংগঠনগুলোকে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। সভা থেকে বিল হরিনা এলাকায় অবিলম্বে খাল খনন, নদীর জায়গা পুনরুদ্ধার এবং সুষ্ঠু পানি নিষ্কাশন নিশ্চিত করার দাবি জানানো হয়।

জয়দেব দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাপা, যশোর জেলার আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি, সদস্য সচিব আবু সাইদ মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক পাভেল চৌধুরী, বাপার সদস্য ডাক্তার আহসান হাবীব, শামসুজ্জামান স্বজন এবং হরিণার বিল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়নসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আন্দোলনের বিল হরিণা বাঁচাও মতবিনিময় সভা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

জুন ৫, ২০২৬

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

জুন ৫, ২০২৬

উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ‘ঈদ-এ-গ্বাদীর’ উদযাপন

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.