Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বসন্ত ও ভালোবাসা দিবসে যশোরের ফুলের বাজার জমেনি
  • বসন্তের হাসি নয়, আষাঢ়ের মেঘ গদখালির ফুলচাষিদের মুখে 
  • যশোরে পিতার কবর জিয়ারত করলেন এমপি ডা. ফরিদ
  • বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
  • শার্শার বাগুড়ী মৌজায় সরকারি জমি দখল করে আড়ত নির্মাণ
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ বিজিবির
  • নির্বাচনী প্রতিদ্বন্দ্বিদের সাথে সাথে অমিতের ফোনালাপ
  • যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত: রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে ১২ লক্ষাধিক টাকা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে এনসিপি’র আলোচনা সভা

banglarbhoreBy banglarbhoreআগস্ট ৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘গণঅভ্যুত্থানের ১ বছর: গণআকাক্সক্ষার বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা, প্রাপ্তি ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ২৪’র গণঅভ্যুত্থানের মর্ম ফ্যাসিবাদ নির্মূলের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন। এ জন্য বিদ্যমান ফ্যাসিস্ট রাষ্ট্রকাঠামো বদল করতে হবে।

আর তার জন্য আমাদের একটি নতুন কনস্টিটিউশন বা গঠনতন্ত্র লাগবে। যার আলোকে আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্র গড়ে তুলতে পারবো।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদের বীজ ৭২’র সংবিধানে রোপিত হয়েছিল। তার শাসন আমলে সেটি চূড়ান্ত রূপ নেয়। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট রাষ্ট্রকাঠামোর বদল না হওয়ায় এখনো ফ্যাসিবাদ নির্মূল হয়নি। আর তাই ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার বদল না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখতে হবে। রাজপথ ছেড়ে যাওয়া যাবে না।

মঙ্গলবার বিকেল ৫টায় শহরের আলমগীর সিদ্দিকী হলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সংগঠনটির জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সংগঠক মুনির আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯০’র গণঅভ্যুত্থানের লড়াকু ছাত্রনেতা মেহদি উর রহমান টুটুল।

এ ছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াহিয়া জিসান, যশোরের জেলা সংগঠক মো. নুরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার সাবেক মুখ্য সংগঠক আল মামুন লিখন, ছাত্র প্রতিনিধি খন্দকার রুবাইয়া ও উম্মে সাদিয়া।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট সালমান হাসান রাজিব।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বসন্ত ও ভালোবাসা দিবসে যশোরের ফুলের বাজার জমেনি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বসন্তের হাসি নয়, আষাঢ়ের মেঘ গদখালির ফুলচাষিদের মুখে 

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

যশোরে পিতার কবর জিয়ারত করলেন এমপি ডা. ফরিদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.