Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদার দাবিতে নারীকে মারপিট

banglarbhoreBy banglarbhoreAugust 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর পৌর যুবদলের এক নম্বর ওয়ার্ডের সভাপতি তারেক হোসেন চুন্নু ও  নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবের বিরুদ্ধে চাঁদা দাবিতে এক নারীকে মারপিটের অভিযোগ উঠেছে। চাঁদার তিন লাখ টাকা না পেয়ে বাড়িতে হামলা চালিয়ে পঞ্চাশ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ সময় তারা শ্লীলতাহানিও ঘটিয়েছেন।

রোবাবর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের বারান্দীপাড়া ঢাকা রোড এলাকার বাসিন্দা জেসমিন বেগম।

তবে অভিযুক্তদের দাবি, মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ওই নারী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় পুলিশে সোপর্দ করা হয়েছিল। এজন্য ক্ষুব্ধ হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

লিখিত বক্তব্যে জেসমিন বেগম বলেন, আমার জীবিকার একমাত্র ভরসা চারটি ইজিবাইক। যা ভাড়া দিয়ে সংসাকার চালাই। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমার ব্যবসার দিকে নজর পড়ে চুন্নুর। কিছুদিন পর সে আমার কাছে  তিন লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় চুন্নু ও তার সহযোগীরা আমাকে বারবার হুমকি দিতে থাকে। গত ৪ আগস্ট বিকেলে শহরের বৌবাজার এলাকার চুন্নু, বিশাল, আকাশ, লাল্টু, সোহেল ওরফে চাকু সোহেল, শফিক, হাসান, সনু, মন্ডল, হাবিব, তুষার, আল আমিনসহ আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আামর বাড়িতে হামলা চালায়। তারা আমার ঘরে ঢুকে দুই লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় আমাকে বেধড়ক মারধর করে। সানু ও লাল্টু আমার শ্লীলতাহানি ঘটায়। এসময় চুন্নু ঘর তল্লাশি করে আমার ব্যবসার ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আমার ছেলে রাকিব হাসানকে মারধর করে আহত করে। আমরা মাত্র ১১ মাস বয়সী শিশুর গলায় চাকু ধরে অবশিষ্ট টাকা দিতে বলে। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অনেকে পালিয়ে যায়। তবে চুন্নুসহ কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে কিছু দুর্বৃত্ত এসে চাকুর ভয় দেখিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।

কিছু সময় পর চুন্নুর নেতৃত্বে আরও ৩০-৪০জন আবার আমার বাড়িতে এসে উপস্থিত হয়। সাথে বস্তি এলাকা থেকে ৩০ জন নারী এনে আমার বাড়ি ঘিরে ফেলে। মিথ্যা অপবাদ দিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে। আমি ৯৯৯ এ  কল করলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। পরে কোতয়ালি থানায় অভিযোগ দিতে গেলে প্রথমে তারা অভিযোগ নিতে চাননি। পরে অভিযোগ নিলেও আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় ফোনটি ফেরত পাই। বর্তমানে আমি শিশু সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। চাঁদাবাজ চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

চাঁদাবাজি ও মারপিটের অভিযোগ অস্বীকার করে যশোর পৌর যুবদলের এক নম্বর ওয়ার্ডের সভাপতি তারেক হোসেন চুন্নু বলেন, ওই নারী ইজিবাইক ভাড়া দেন। তার ইজিবাইক ভাড়ায় চালাতেন একজন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে ওই ড্রাইভারকে ২৭শ’ টাকা জরিমানা করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। মীমাংসার জন্য ওই নারী আমাকে ডাকেন। আমরা সেখানে গিয়ে দেখি ওই নারী অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। আমরা তাকে পুলিশে সোপর্দ করি। এজন্য ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

এ বিষয়ে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ সাংবাদিকদের বলেন, ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ দিলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। দলের নির্দেশনা রয়েছে, দলের পদ পদবী নিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স। সে যত বড় নেতা হোক না কেন।’

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগের তদন্ত চলছে। তদন্তে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’  

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.