Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্লোগান দিয়ে কায়বা ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা ! 

banglarbhoreBy banglarbhoreAugust 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

বাগআঁচড়া সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপির কতিপয় ব্যক্তি।

মঙ্গলবার (১২ আগষ্ট) বেলা ১০ টার দিকে স্থানীয় বিএনপির কতিপয় সদস্য ইউপি চেয়ারম্যানকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তার অপসারণের দাবি করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমানের ভাতিজা সোহেলসহ ১৫/২০ জন কায়বা ইউনিয়ন পরিষদে এসে ইউপি চেয়ারম্যান আলতাব হোসেনের অপসারণ দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে। এরপর তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন বলেন, আলতাব চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে তাকে ইউনিয়ন পরিষদের আসতে বাধা দিয়েছে। তার কক্ষে কেউ তালা ঝুলিয়ে দেয়নি। তিনি নিজেই ইউনিয়ন পরিষদে আসছেন না।

সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বলেন, চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়ার বিষয়ে তিনি কিছু জানে না। তিনি আরো বলেন কতিপয় ব্যক্তির কারণে দলের সুনাম নষ্ট হবে এমন কাজ তিনি সমর্থন করেন না।

চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে যাওয়ার আগেই আমি জানতে পারি আমার কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। আমাকে ইউনিয়ন পরিষদে বসতে দয়া হবে না। আমি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সর্বস্তরের জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। মূলত আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এ কাজটি করছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। ইউনিয়নে পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলানো আছে, পরিষদে চেয়ারম্যান আসেননি। কায়বা ইউনিয়ন পরিষদের সচিবকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে, যদি আইনশৃঙ্খলার অবনতির মতো ঘটনা ঘটে তাহলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

ইউপি কক্ষ চেয়ারম্যান তালা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.