Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
  • বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই
  • মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে
  • বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১৩, ২০২৫

চৌগাছা সীমান্তে বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকে ছয় বাংলাদেশীকে দেশে ফেরত  

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
চৌগাছা সীমান্তে বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকে ছয় বাংলাদেশীকে দেশে ফেরত  
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছার মাশিলা সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশীকে দেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। তারা সকলেই একই পরিবারের সদস্য ও বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গার বেলমারা এলাকার বাসিন্দা। বুধবার দুপুরে মাশিলা সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জোয়ানদের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

থানা সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার বাসিন্দা সামছুদ্দিন (৫৮), আলম হোসেন (৩৭) এবং আলম হোসেনের স্ত্রী রুবি খাতুন (৩৫) দীর্ঘদিন ধরে ভারতের হরিয়ানা রাজ্যের অনিতাথ এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। সেখানে আলম হোসেনের তিনটি সন্তান জন্ম নেয়। তারা হলো, গুলসান খাতুন (১৮), গুলছানা খাতুন (১৫) ও কেইফ আলম (১৪)। সম্প্রতিকালে হরিয়ানা রাজ্য তাদের বসবাসের অনুপযোগী হয়ে উঠায় তারা বিনা পাসপোর্টে ভারত ছেড়ে নিজ দেশে আসার পরিকল্পনা করেন এবং পশ্চিমবঙ্গের বয়রা বর্ডারে একত্রিত হন। এসময় তারা সকলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ধরা পড়েন। বিএসএফ সদস্যরা মাশিলা ক্যাম্পের বিজিবি  জোয়ানদের সাথে পতাকা বৈঠকে আলোচনা করে সকলকে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন। দুপুরে বিজিবি সদস্যরা উল্লেখিত ছয়জনকে চৌগাছা থানায় হস্তান্তর করেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা সকলেই থানা হেফাজতে আছেন। আমরা নিশ্চিত হয়েছে ছয়জনই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ হয়েছে তারা এলে সকলকে পরিবারের হাতে তুলে দেয়া হবে।

চৌগাছা দেশে পতাকা ফেরত বাংলাদেশী বিএসএফ বিজিবি বৈঠকে সীমান্তে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.