Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এম এম কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
এম এম কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে (এম এম কলেজ) এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলেজের আব্দুল হাই কলা ভবনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শের ওপর আলোকপাত করেন।

তিনি বলেন, মহানবীর (সা.) জীবনাদর্শ আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। তার দেখানো পথ অনুসরণ করে আমরা একটি উন্নত ও মানবিক সমাজ গঠন করতে পারি।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ।

এম এম কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিতঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান প্রফেসর মনির-উল ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, ছাত্রশিবিরের প্রতিনিধি আনিসুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ।

বক্তারা মহানবী (সা.)-এর শিক্ষা ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক আশরাফুজ্জামান।

আলোচনা শেষে এম এম কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন দোয়া পরিচালনা করেন। এরপর হামদ, নাত, কেরাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদযাপিত এম এম কলেজ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.