Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সপ্তাহে একটি বই পড়ি আয়োজিত পাঠচক্রে ক্যারিয়ার দিকনির্দেশনা বিষয়ক আলোচনা

banglarbhoreBy banglarbhoreSeptember 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সাহিত্য সংগঠন ‘সপ্তাহে একটি বই পড়ি’ আয়োজিত পাঠচক্রে ক্যারিয়ার দিকনির্দেশনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে যশোরের স্টেডিয়াম গ্যালারিস্থ সংগঠনটির কার্যালয়ে এই ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল ‘ক্যারিয়ার দিকনির্দেশনা: স্বপ্ন থেকে সাফল্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকার পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মের সবচেয়ে বড় শক্তি হলো তাদের স্বপ্ন। সঠিক পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং দিকনির্দেশনার মাধ্যমেই সেই স্বপ্নকে বাস্তবায়িত করা সম্ভব। তিনি তরুণদেরকে ইতিবাচক চিন্তা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে ক্যারিয়ার গঠনের আহ্বান জানান।

সভাপতিত্ব করেন সপ্তাহে একটি বই পড়ির প্রতিষ্ঠাতা ও সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীর। এ সময় তিনি বলেন, ‘ক্যারিয়ার সম্পর্কিত আয়োজন জীবনের জন্য উন্নত জীবন গঠনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে। নিয়মিত বই পাঠের পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে ইতিবাচক প্রভাব সৃষ্টির জন্য এ উদ্যোগ অব্যাহত থাকবে।’ অনুষ্ঠানে কামরুল ইসলামের লেখা গ্রন্থ “স্বপ্নচারী এক ঘন্টার পকেট বুক” নিয়ে তাৎক্ষণিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে তাৎক্ষণিক পরীক্ষায় বিজয়ী হরিদাস বিশ্বাস, সাইফুল ইসলাম ও জান্নাতুল ফাইরুজ ফোয়ারাকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

এর আগে, উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পাঠচক্রের সদস্য জান্নাতুল ফাইরুজ ফোয়ারা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক হরিদাস বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত পাঠচক্রের সদস্যরা জানান, আজকের এই আয়োজন তাদের জন্য ছিল অনুপ্রেরণার এক মহামিলন, যা ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠচক্রবন্ধু খালিদ হাসান মৃধা।

আলোচনা ক্যারিয়ার পাঠচক্র বই
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.