Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জয়তী সোসাইটির উদ্যোগে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreSeptember 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জয়তা সোসাইটি যশোরের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জয়তী সোসাইটি পরিচালিত সৌরভ মহিলা উন্নয়ন সংগঠনের সভানেত্রী বিলকিস বেগমের সভাপতিত্বে ৫ নং উপশহর ইউনিয়নের কিসমত নওয়াপাড়ায় সংগঠনের আয়োজনে এবং পিকেএস পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চোখের ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনসহ লেন্স বসানোর এবং অন্যদেরকে চশমার ব্যবস্থা করা হয়।

ক্যাম্পে ২৫ জনের চোখে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া ৫ জনকে চশমা প্রদান এবং ৮৩ জনকে ব্যবস্থাপত্র দেয়া হয়।

ক্যাম্পে রোগী দেখেন পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের মেডিকেল অফিসার ডা. তামান্না খান আভা। উপস্থিত ছিলেন পিকেএস পরিবার কল্যাণ সমিতির এমআইএস কর্মকর্তা শাহিন হোসেন, ওটি অর্গানাইজার মফিজুর রহমান, স্টাফ নার্স মিতা গুপ্তা, সহকারী নার্স হালিমা খাতুন মলি।

চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন উপশহর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, স্বাস্থ্য ম্যানেজার শামীমা খাতুন, ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার, শাহানাজ পারভীন রুপা, শাহিনা আক্তার সীমা, স্বাস্থ্য সহকারী সাদিয়া আফরিন, পলি কুন্ডু, কমিউনিটি সংগঠক রোজিনা আক্তার, রত্না খাতুন প্রমুখ।- প্রেস বিজ্ঞপ্তি

অনুষ্ঠিত চক্ষু ক্যাম্প জয়তী সোসাইটি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.