Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম
  • দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার
  • কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস
  • চৌগাছায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • যশোরে পুলিশের মাসিক কল্যাণ সভায় ৩৫ সদস্য পুরস্কৃত
  • যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন
  • মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
  • নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ৫, ২০২৫

পূজায় ভারতে ১২০০ টনের মধ্যে ১০৭ টন ইলিশ রপ্তানি

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
পূজায় ভারতে ১২০০ টনের মধ্যে ১০৭ টন ইলিশ রপ্তানি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
এবারের পূজায় ১ হাজার ২০০ টনের মধ্যে ১০৭ টন ২২৬ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী রোববার রপ্তানির শেষ দিন। আর দেশের ৩৭ জনের মধ্যে ১৬ জন রপ্তানিকারক ভারতে ইলিশ রপ্তানি করতে পেরেছেন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ১০৬ টন ৩৪ কেজি এবং আখাউড়া বন্দর দিয়ে গেছে ১ হাজার ১৯২ কেজি। ইলিশ উৎপাদনে ঘাটতি ও দামের ঊর্ধ্বগতির কারণে রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে দাবি ব্যবসায়ীদের।

জানা যায়, ইলিশ আগে সাধারণ মাছের মতো রপ্তানি পণ্যের তালিকায় থাকলেও উৎপাদনে ঘাটতি দেখিয়ে ২০১২ সাল থেকে দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করে বিগত সরকার। পরে ২০১৯ সালে এসে বিশেষ বিবেচনায় আবারও শুধু দুর্গাপূজার সময় শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এর পর থেকে প্রতিবছর ইলিশ যাচ্ছে ভারতে। এ বছর অন্তর্বর্তী সরকার গত ১৬ সেপ্টেম্বর দেশের ৩৭ জন রপ্তানিকারককে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় ইলিশ রপ্তানি।

শর্ত অনুযায়ী রোববার রপ্তানির শেষ দিন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ৩৭ জনের মধ্যে ১৬ জন ব্যবসায়ী মাত্র ১০৭ টন ২২৬ কেজি ইলিশ রপ্তানি করতে পেরেছেন। অন্য ২১ জন কোনো ইলিশ রপ্তানি করতে পারেননি। এর আগে গত বছর ৪৯ জন রপ্তানিকারককে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। সে সময়ও ৪৯ জনের মধ্যে মাত্র ২৬টি প্রতিষ্ঠান ৫৩২ টন ইলিশ রপ্তানি করেছিল।

এদিকে, ইলিশ রপ্তানির ক্ষেত্রে সক্ষমতা যাচাই না করে রাজনৈতিক বিবেচনায় রপ্তানিকারক নির্বাচন করায় বৈদেশিক মুদ্রা আহরণের লক্ষ্যমাত্রা অর্জন বারবার ব্যর্থ হচ্ছে। মৎস্য দপ্তরের তথ্য বলছে, ২০২৩ সালে ৭৯ প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও রপ্তানি হয়েছিল মাত্র ৬৩১ দশমিক ২৪ টন। ২০২২ সালে ৫৯ প্রতিষ্ঠানকে ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিলেও রপ্তানি হয়েছিল মাত্র ১ হাজার ৩০০ টন। ২০২১ সালে ১১৫ প্রতিষ্ঠানকে দেওয়া ৪ হাজার ৬০০ টন অনুমোদনের বিপরীতে রপ্তানি হয়েছিল ১ হাজার ৬৯৯ টন। ২০২০ সালে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার ৪৫০ টন অনুমতি দিলেও ভারতে গিয়েছিল ৫০০ টন। ২০১৯ সালে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার, তবে রপ্তানি হয়েছিল ৪৭৬ টন ইলিশ।

জানতে চাইলে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মেহেরুল্লাহ জানান, সক্ষমতা যাচাই না করে রপ্তানিকারক নির্বাচন করায় সরকার বৈদেশিক মুদ্রা হারাচ্ছে।

ইলিশ রপ্তানিকারক সাইফুল ইসলাম জানান, ইলিশ উৎপাদনে ঘাটতি ও দামের ঊর্ধ্বগতি এবং কম সময় বেঁধে দেয়ার কারণে রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি।

এ বিষয়ে বেনাপোল বন্দরের মৎস্য নিয়ন্ত্রণ ও মান নির্ণয় কেন্দ্রের ইন্সপেক্টর আসাওয়াদুল ইসলাম জানান, শর্ত অনুযায়ী ৫ অক্টোবর ইলিশ রপ্তানির শেষ দিন। এবার বেনাপোল বন্দর দিয়ে ১০৬ টন ৩৪ কেজি ইলিশ গেছে ভারতে। রপ্তানি করা ইলিশের ওজন প্রতিটা এক কেজি বা তার বেশি। বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজির রপ্তানিমূল্য সর্বনিম্ন নির্ধারণ করে দেয় ১২ ডলার ৫০ সেন্ট; যা বাংলাদেশি অর্থে ১ হাজার ৫৩৫ টাকা।

ইলিশ পূজা ভারত রপ্তানি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম

দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার

কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.