Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ৬, ২০২৫

বটিয়াঘাটায় নিজ বাড়িতে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
বটিয়াঘাটায় নিজ বাড়িতে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn

বটিয়াঘাটা সংবাদদাতা
খুলনার বটিয়াঘাটায় সুফিয়া বেগম নামে এক বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার শান্তিনগর এলাকায় নিজ বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত সুফিয়া বেগম একাই ওই বাড়িতে থাকতেন। তার ছেলে ও স্বজনরা খুলনা শহরে বসবাস করেন। সকালে স্থানীয়রা বাড়ির উঠানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ দুপুরের দিকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, নিহতের মাথার পেছনের দিকে ৪টি কোপ দেয়া হয়েছে। এমনকি তার মুখেও ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেছেন।

বটিয়াঘাটা থানার ওসি মোস্তফা খায়রুল বাশার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

ক্ষতবিক্ষত বটিয়াঘাটা বাড়ি বৃদ্ধা মরদেহ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.