Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলা
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক
  • বীরমুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন
  • জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল
  • যশোরে ইঞ্জিনিয়ারিং কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি
  • রাজারহাটের দ্বিতীয় চামড়ার হাটেও মন্দা, সীমান্ত দিয়ে পাচারের শঙ্কা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা

শুধু ভালো ফল নয়, যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে : ডিসি
banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৪, ২০২৫No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোট ১৪৮ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
প্রধান অতিথি হিসেবে ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বক্তব্যে তিনি ছাত্রীদের শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এর পাশাপাশি যোগ্যতা ও দক্ষতা অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মোহাম্মদ শহীদুল্লাহ, কৃতি ছাত্রী মাইমনা খান এবং কৃতি ছাত্রী মায়েদের পক্ষে সাবিহা বেগম প্রমুখ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরিনা খাতুন যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। আলোচনা সভা শেষে ১৪৮ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

অর্জন কৃতি ডিসি দক্ষতা যশোর যোগ্যতা সংবর্ধনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলা

জুন ৩, ২০২৬

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

জুন ৩, ২০২৬

মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুন ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.