Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রথিতযশা সাংবাদিক মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্’র স্মরণসভা

‘রুকুনউদ্দৌলাহ্ মাটি মানুষ ও শেকড়ের কথা তুলে আনতেন’
banglarbhoreBy banglarbhoreOctober 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে প্রথিতযশা সাংবাদিক রুকুনউদ্দৌলাহ্’র স্মরণসভায় নেতৃবৃন্দ বলেন, রুকুনউদ্দৌলাহ্ সমাজের অসংগতি, মাটি মানুষ আর শেকড়ের কথা তুলে আনতেন। সত্য প্রকাশ করতে গিয়ে তিনি জীবনে বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু তার কলম কখনো থেমে থাকেনি। কেউ পথ হারালে পথের সন্ধান চাইলে তাকে পথের সন্ধান দিতেন। সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্। তিনি গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন।

শনিবার বিকেলে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। জনউদ্যোগ যশোর এ স্মরণ সভার আয়োজন করে। রুকুনউদ্দৌলাহ এ সংগঠনের সদস্য ছিলেন। ‘গ্রাম-গ্রামান্তরে’র লেখক রুকুনউদ্দৌলাহ পাঁচ দশকের বেশি সময় সাংবাদিকতার পাশাপাশি যশোরের ঐতিহ্য রক্ষাসহ সমাজের নিপীড়িত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন অগ্রভাগে।

স্মরণসভা কমিটির আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে শুরুতে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শুরু হয় আলোচনা পর্ব।

সভায় বক্তব্য দেন, প্রয়াত রুকুনউদ্দৌলাহ্’র অগ্রজ যশোর সংবাদপত্র পরিষদ সভাপতি মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, সিপিবি যশোরের সভাপতি মাহবুবুর রহমান মজনু, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, নারী নেত্রী হাবিবা শেফা, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী শ্রাবণী সুর, দলিত নেতা বিভূতোষ রায়, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, গ্রাম থিয়েটারের সমন্বয়কারী হাসান হাফিজুর রহমান, নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিন প্রমুখ।

সভামঞ্চে উপস্থিত ছিলেন প্রয়াত রুকুনউদ্দৌলাহর মেয়ে সুম্মিতা দৌলা মিষ্টি। রুকুনউদ্দৌলাহ’র জীবনী পাঠ করেন আইইডি যশোরের ব্যবস্থাপক বীথিকা সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন স্মরণসভা কমিটির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হাবিবুর রহমান মিলন।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট যশোরের প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ মারা যান। তিনি হার্ট ও কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনি চ্যানেল আই, রেডিও টুডেসহ যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক ঠিকানা, দৈনিক রানার, দৈনিক কল্যাণে দীর্ঘদিন দায়িত্বশীলতার সাথে কাজ করেছেন। সর্বশেষ যশোর থেকে প্রকাশিত পাক্ষিক যশোরের কাগজের উপদেষ্টা সম্পাদক ছিলেন। এ পেশায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন অনেক পুরস্কার।

প্রথিতযশা মাটি মানুষ মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্ সাংবাদিক স্মরণসভা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.