Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২৪, ২০২৫

ঝিকরগাছা মহিলা কলেজে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
ঝিকরগাছা মহিলা কলেজে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
স্তন ক্যান্সার, অল্প বয়সী নারীদেরও বাড়ছে ঝুঁকি, সচেতন হই, স্তন ক্যান্সার থেকে মুক্ত রই, এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ (অনার্স) অডিটোরিয়ামে বৃহস্পতিবার বেলা ১১ টায় স্তন ক্যান্সার মুক্ত থাকার জন্য সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছার কৃতি সন্তান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আশিকুর রহমানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহম্মদ আশরাফ উজ জামান মাহমুদ।

অনুষ্ঠানের উদ্যোক্তা ও প্রধান আলোচক ডাক্তার আশিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, এখন অল্প বয়সী অনেক মেয়ে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। সামাজিক সচেতনতা না বাড়ালে এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। স্তন ক্যান্সার প্রতিরোধের মূলমন্ত্র হলো সচেতনতা, সময়মতো পরীক্ষা ও নিজের প্রতি যত্নশীলতা। প্রতিটি নারী যদি নিজের স্বাস্থ্য সচেতনতার অভ্যাস গড়ে তোলেন তাহলে একটি ক্যান্সারমুক্ত সমাজ গঠন করা সম্ভব। এজন্য তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতি জোরদান করেন।

কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী রেজওয়ানা কন্ঠ, রুবাবা মর্মের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা স্তন ক্যান্সার সহধর্মিনী হারানো সহকারী অধ্যাপক আব্দুল হাকিম, নুরুন্নাহার ফরিদা, সাহারা ইয়াসমিন এবং স্তন ক্যান্সার জয়ী অত্র কলেজের ছাত্রী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসিমা খাতুন। এ সময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা ঝিকরগাছা মহিলা কলেজ সচেতনতা স্তন ক্যান্সার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.