Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নির্যাতনে স্যানিটারি টেকনিশিয়ানের মৃত্যু

দুই পুলিশ সদস্যসহ ৩ জনের নামে মামলা
banglarbhoreBy banglarbhoreOctober 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের খড়কি বামনপাড়া এলাকার স্যানিটারি টেকনিশিয়ান বাবুকে মারপিট করে হত্যা ও তার ভাইকে জখমের অভিযোগে কোতয়ালি থানার সাবেক দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার বিকেলে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খড়কি বামনপাড়ার কাঞ্চন মিয়ার ছেলে নিহত বাবুর ভাই নুরুজ্জামান মুন্না বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট প্রবীর চক্রবর্তী। আসামিরা হলেন, কোতয়ালি থানার সাবেক এসআই মুহাম্মদ জামিল আহম্মেদ, এএসআই আবুল কালাম আজাদ ও বেজপাড়া মেইন রোড এলাকার শাহ আলম ডাকাতের ছেলে ওবাইদুল ইসলাম রাকিব।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিগত আওয়ামী লীগ শাসন আমলে আসামিরা ব্যাপক ক্ষমতার অধিকারী ছিলেন। ২০১৭ সালের ৮ আগস্ট বিকেলে আসামিরা নুরুজ্জামান মুন্না ও তার ছোট ভাই বাবুকে বাড়ি থেকে ধরে থানায় নিয়ে যায়। এরপর রাতে আসামিরা তাদের হকিস্টিক দিয়ে বেদম মারপিট করে। মারপিটে বাবুর হাতে কব্জি ও মুন্নার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায়। পরবর্তীতে বাবুর হাতের কব্জিতে ক্যান্সার হয়ে ২০২০ সালের ১৬ অক্টোরব চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আসামিরা প্রভাবশালী হওয়ায় ওই সময় আইনী ব্যবস্থা গ্রহণ করা যায়নি। বর্তমানে পরিবেশ অনুকুলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।

নুরুজ্জামান মুন্না বলেন, ‘আমি ইলেকট্রিশিয়ান আর আমার ভাই বাবু স্যানিটারি টেকনিশিয়ান ছিল। স্থানীয় বেজপাড়া মেইন রোড এলাকার শাহ আলম ডাকাতের ছেলে ওবাইদুল ইসলাম রাকিবের সঙ্গে আমার ভাই বাবুর গোলযোগ হয়। রাকিব পুলিশের সোর্স হওয়ায় পুলিশের প্রভাব নিয়ে আমার বাড়িতে অভিযানে আসেন। বাড়িতে কয়েক বোতল ফেনসিডিল দেখিয়ে আমাকে ও আমার ভাইকে আটক করে। পরে রাতে পুলিশ তাদের হকিস্টিক দিয়ে বেদম মারপিট করে। এতে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যায়। ওই সময় সাবেক পুলিশ সুপারের কাছে অভিযোগ দিলে প্রতিকারের বদলে উল্টো আমাকে বাড়ি ছাড়া হতে হয়। আমার ভাই হত্যার বিচার চাই।’

টেকনিশিয়ান নির্যাতন পুলিশ মামলা মৃত্যু যশোর সদস্য স্যানিটারি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.