Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১, ২০২৫

তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : আবুল হাসান জহির

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১, ২০২৫
Facebook Twitter WhatsApp
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : আবুল হাসান জহির
Share
Facebook Twitter LinkedIn

শার্শা শার্শা সংবাদদাতা
যশোর-১ (শার্শা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেছেন, পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে এই দেশের তরুণ প্রজন্মই। আগামী দিনের বাংলাদেশ হবে তরুণদের হাতে গড়া নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ।

শনিবার বেলা ১২টার দিকে শার্শার নাভারণ গরুহাট সংলগ্ন সমবায় মার্কেটের সামনে তরুণ ভোটারদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন নাভারণ ডিগ্রি কলেজের আহ্বায়ক সাজেদুর রহমান সাজু এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

প্রায় এক ঘণ্টাব্যাফপ বৃষ্টি উপেক্ষা করে তরুণ ভোটারদের উপস্থিতিতে সভাস্থল পরিণত হয় এক উৎসবমুখর সমাবেশে। বৃষ্টিতে ভিজে তরুণরা আবুল হাসান জহিরের বক্তব্য শোনেন মনোযোগ দিয়ে। ভেজা শরীরে হলেও তাদের চোখেমুখে ছিল পরিবর্তনের প্রত্যাশা ও ভবিষ্যতের নতুন বাংলাদেশের স্বপ্ন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, দেশ আজ এক গভীর সংকটে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্রকে বন্দি করা হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। কারণ তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন, তার কেন্দ্রবিন্দুতেই রয়েছে তরুণদের স্বপ্ন ও ভবিষ্যৎ।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহারাব হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন, ছাত্রদল নেতা নিরব হাসান শান্ত, ফয়াসল হাসান, আবু সোহেল, রুবেল হাসান, জসিম উদ্দীন, আরিফ হোসেন তাজ, রানা আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের তরুণ ভোটার ও নেতাকর্মীরা।

আবুল হাসান জহির তরুণ নেতৃত্ব বাংলাদেশ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.