Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : পরিবারের সকলকে হারিয়ে নিঃস্ব যশোরের শহিদুল
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, যশোরের ৫জন নিহত
  • যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
  • সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম
  • খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সাত নারী-পুরুষকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৪, ২০২৫No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
যশোরে সাত নারী-পুরুষকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে অস্ত্রের মুখে সনাতন ধর্মাবলম্বী ৭ নারী-পুুরুষকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এ সময় জুয়েলারি দোকানের সিন্দুক ভেঙে প্রায় চার লাখ টাকার স্বর্ণ ও রূপার অলংকার এবং এক নারীকে মারপিট করে গলার স্বর্ণের চেইন নিয়ে গেছে ডাকাত দল। রোববার ভোর চারটার দিকে যশোর অভয়নগর ও মণিরামপুর উপজেলার সীমান্তবর্তী মশিয়াহাটি বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অভয়নগর থানার ওসি, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত জুয়েলারি দোকানের মালিক গৌতম কর্মকার জানান, রোববার দিবাগত রাতে তিনটার দিকে তার দোকানের পাশে সেলুনের মালিক জয় রায় তাকে ফোন করে ডাকাতের আক্রমণের বিষয়টি জানান। তিনি ভয়ে বাড়ি থেকে বের হননি। এ সময় বাজারের আশপাশে বসবাসকারি বাড়ির লোকজন এগিয়ে গেলে ডাকাতদল তাদের বেঁধে রাখে। তারা হলেন, মণিরামপুর উপজেলার কুলটিয়া গ্রামের বিকাশ বিশ্বাস ও তার স্ত্রী প্রতিমা বিশ্বাস, অমর বিশ্বাস ও তার স্ত্রী বৈশাখী বিশ্বাস, তৌশিক দাস, অণিমেষ বিশ্বাস ও পরিমল বিশ্বাস। এসময় প্রতিমা বিশ্বাসকে মারপিট করে গলার স্বর্ণের চেইন কেড়ে নেওয়া হয়। এ সময় তার (গৌতম) দোকান থেকে প্রায় ৪ লাখ টাকার স্বর্ণালংকার ও রূপার অলংকার নিয়ে যায় ডাকাত দল। ডাকাত দল চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

মশিয়াহাটি বাজার কমিটির সভাপতি মিহির মন্ডল বলেন, ডাকাতির ঘটনায় আতংকিত। বাজারের নিরাপত্তা জোরদারে আজ (সোমবার) কমিটির জরুরি সভা আহবান করা হয়।

এ বিষয়ে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের শান্তনা দিয়েছেন। একই সাথে জড়িতদের আইনে আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। জানতে চাইলে যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দস্যুতার ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিককে অভিযোগ দিতে বলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডাকাতি নারী-পুরুষ যশোর স্বর্ণে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : পরিবারের সকলকে হারিয়ে নিঃস্ব যশোরের শহিদুল

জুন ২, ২০২৬

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, যশোরের ৫জন নিহত

জুন ২, ২০২৬

যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি

জুন ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.