Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শরণখোলায় জলাতঙ্কে আক্রান্ত গরু জবাই !

banglarbhoreBy banglarbhoreNovember 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শরণখোলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় জলাতঙ্কে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে কসাই আল আমিনের বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে এলাকাবসী আল আমিনের বাড়ি থেকে বিপুল পরিমাণ অসুস্থ গরুর মাংস উদ্ধার করেছে। সোমবার রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আল আমিন পালিয়ে যান। অভিযুক্ত আল আমিন এর আগেও দুইবার মৃত পশুর মাংস বিক্রির অপরাধে কারাদণ্ড ও জরিমানা ভোগ করেছেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, কয়েকদিন আগে উত্তর তাফালবাড়ির রনি একটি অসুস্থ গরু নিয়ে প্রাণিসম্পদ কার্যালয়ে আসেন। পরিদর্শনে কর্মকর্তারা নিশ্চিত হন যে গরুটি জলাতঙ্কে আক্রান্ত। অফিস থেকে গরুটি আলাদা রেখে চিকিৎসার পরামর্শ দেয়া হয়। পরবর্তীতে এলাকাবাসী জানতে পারে রনি জলাতঙ্কে আক্রান্ত গরুটি পাঁচ হাজার টাকায় কসাই আল আলামিনের কাছে বিক্রি করেছে। আল আমিন গরুটি জবাই করে কিছু মাংস ফ্রিজে রেখে বাকিটা বাজারে বিক্রি করেছে এমন খবর ছড়িয়ে পরলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আল আমিনের বাড়ির গর্তে পুঁতে রাখা এবং পাশের বাড়ির ফ্রিজ থেকে জলাতঙ্কে আক্রান্ত গরুর মাংস উদ্ধার করে পুলিশকে জানায়। শরণখোলা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে বিপুল পরিমাণ অসুস্থ গরুর মাংস জব্দ করে।

স্থানীয় বাসিন্দা ছগির তালুকদার অভিযোগ করেন, কসাই আল আমিন প্রভাবশালী মহলের প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে মৃত ও অসুস্থ পশুর মাংস বিক্রি করে আসছে। আগেও এ ধরনের অপরাধে দণ্ডিত হলেও তাকে থামানো যায়নি। পুলিশ জানিয়েছে, মাংস ব্যবসায়ী আল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং জব্দ মাংস দ্রুত ধ্বংস করা হবে।

গরু জবাই জলাতঙ্ক শরণখোলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.