Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
  • যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল
  • শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক
  • কেশবপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি মোক্তার আলী, টেকসই সমাধানের আশ্বাস
  • বেনাপোল বন্দরের শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় প্রসাধনী ও শাড়ি
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ৫, ২০২৫

যশোরে মধ্যরাতে ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে মধ্যরাতে ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
এআই নির্মিত প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না দোরাস্তা গ্রামে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিনগত রাত রাত ২টা থেকে ৪টা ১৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ৬/৭ জন মুখোশধারী ডাকাত শেখ হাবিবুর রহমানের বাড়িতে ঢুকে নগদ দুই লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা শেখ হাবিবুর রহমানের দুইতলা ভবনের দ্বিতীয় তলায় প্রবেশ করে। তারা বাড়ির পেছনের গেটের দুটি তালা কেটে ভেতরে ঢোকে। এ সময় ঘরে ছিলেন শেখ হাবিবুর রহমান, তার স্ত্রী ও মেয়ে। ডাকাতরা প্রথমেই হাবিবুর রহমানের চোখ-মুখ বেঁধে ফেলে এবং তার স্ত্রী ও মেয়েকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

হাবিবুর রহমানের স্ত্রী জানান, “ডাকাত দলের সদস্যরা মুখে মাস্ক পরে ছিল। আমার মেয়ে ভয় পেয়ে চিৎকার করলে এক ডাকাত তার মুখ চেপে ধরে।” পরবর্তীতে তারা ঘরের আলমারি ও বাক্স ভেঙে নগদ দুই লাখ টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবার আরও জানায়, তারা ডাকাত দলের কাউকেই চিনতে পারেননি।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, ঘটনাটিতে কিছুটা রহস্য রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। একাধিক টিম কাজ করছে। এটি ডাকাতি কিনা, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

অভিযোগ অস্ত্র যশোর স্বর্ণালংকার লুট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল

শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.