Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ৬, ২০২৫

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দাবিতে কালিগঞ্জে কালো পতাকা মিছিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দাবিতে কালিগঞ্জে কালো পতাকা মিছিল
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সাংবাদদাতা
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ‘গরীবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে এবার কালোপতাকা প্রদর্শন করে বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় ডাকবাংলা মোড় সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কালোপতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন তারালী চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ইব্রাহিম কবির মিঠু, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজসহ দলটির তৃণমূলের কয়েকজন নেতাকর্মী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গণমানুষের নেতা ডাক্তার শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন না দিয়ে অনেক কম জনপ্রিয় একজনকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে। এটা শুধু দলীয় নেতাকর্মীরা নয়, এ অঞ্চলের মানুষের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে তারা বলেন, প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত হরতাল, অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, কাফনের কাপড় নিয়ে অনশন কর্মসূচি পালনসহ ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত: সোমবার মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পরপরই রাতে বিক্ষোভ সমাবেশ, মঙ্গলবার সকাল থেকে নলতায় অর্ধদিবস হরতাল, মহাসড়ক অবরোধ, বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বুধবার স্মরণকালের সর্ববৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আসন কালিগঞ্জ কালো পতাকা মিছিল ডা.শহিদুল আলম মনোনয়ন সাতক্ষীরা-৩
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.