Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে টিআইবি-সনাকের অভিজ্ঞতা বিনিময় সভা

banglarbhoreBy banglarbhoreNovember 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় শপথের মধ্য দিয়ে যশোরে অনুষ্ঠিত হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত স্থানীয় পর্যায়ের দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাজারহাট এলাকার আরআরএফ ট্রেনিং সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করা প্রায় দেড় শতাধিক নাগরিক এতে অংশগ্রহণ করেন। এই নাগরিকেরা সদর উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি প্রাথমিক বিদ্যালয়, তিনটি স্বাস্থ্যকেন্দ্র এবং একটি ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা আনতে কাজ করছেন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনার পর টিআইবি প্রণীত দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সদস্য লাকী রানী কাপুড়িয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে টিআইবি খুলনা ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর ফিরোজ উদ্দিন স্থানীয় নাগরিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় পর্যায়ের নাগরিকদের এই ঐক্যই স্বচ্ছ সমাজ গঠনের মূল শক্তি।

সভায় আরও বক্তব্য দেন, সনাক যশোরের সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার কমা, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সুরাইয়া শরীফ, অধ্যক্ষ শাহিন ইকবাল এবং ইয়েস লিডার ওসমান গণি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য ফামিহা খান চৌধুরী, ইফতেখার মাহমুদ লাবিব এবং সনাক সদস্য মামুনুর রশিদ।

টিআইবি বিনিময় সভা যশোর সনাক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.