Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১৩, ২০২৫

সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ ১৩ পদের বিপরীতে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

যশোর আইনজীবী সমিতির নির্বাচন
banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ ১৩ পদের বিপরীতে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ ১৩ পদের বিপরীতে ২৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লইয়ার্স কাউন্সিল, গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থীরা আলাদা আলাদা ভাবে নির্বাচন কমিশনের চেয়ারম্যন মোহসীন আলীর কাছে এ মনোনয়ন পত্র জমা দেন। এ ছাড়া, এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে আবু মোর্ত্তজা ছোট ও রেফাত রেজওয়ান সেতু মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জাতায়ীতাবাদী আইনজীবী ফোরমের প্রার্থীরা হলেন, সভাপতি পদে সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু, সহসভাপতি পদে গোলাম মোস্তফা (১), সাধারণ সম্পাদক পদে এমএ গফুর, যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু, সহসম্পাদক পদে সেলিম রেজা, গ্রন্থগার পদে কামরুল হাসান সোহেল ও সদস্য পদে মুন্সি মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন, রেহেনা খাতুন, শাহাজাহান কবির বিপ্লব ও মেহেদী ইমাম বাপ্পী।

লইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে আব্দুল লতিফ, সহসভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক পদে আ ক ম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে আব্দুল করিম মন্ডল, গ্রন্থাগার সম্পাদক পদে শাহরিয়ার হক রিফাত এবং সদস্য পদে শফিকুল ইসলাম ও আজহারুল ইসলাম।

গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে সহসভাপতি বাসু দেব বিশ্বাস ও সহকারী সম্পাদক আশরাফুল আলম।

দুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রার্থীরা দলবদ্ধ হয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস, আব্দুল মোহায়মেন, মোহাম্মদ ইসহক, মঈনুল হক খান ময়না, আমিনুর রহমান, আব্দুল লতিফ লতা, আরিফুল ইসলাম শান্তি, হাসানুর রহমান আসাদ, আব্দুর রাজ্জাক, নুরুজ্জামান খান প্রমুখ। লইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা ইমামুল হাসান, মাফুজুর রহমান, মঞ্জুর কদের আশিক, রুহিন বালুজ, আলমগীর সিদ্দিক, শাহরিয়ার হক রিফাত, রেজাউল করিম, আজহারুল ইসলাম, আব্দুর রহমান সোহাগ, তাজউদ্দিন আহম্মেদ প্রমুখ। গণতান্ত্রিক আইনজীবী সমিতির কাজী ফরিদুল ইসলাম, মাহমুদ হাসান বুলু, মোস্তফা হুমায়ুন কবির, দেবাশীষ ভট্টাচার্য্য, স্বপন ভদ্র, প্রশান্ত দেব নাথ, শাহরিয়ার বাবু প্রমুখ। ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ নভেম্বর রোববার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ওই দিন সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। এবারের নির্বাচনে ৫৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৮ নভেম্বর শুক্রবার সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে। এর মধ্যে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জুম্মার নামাজের বিরতি থাকবে।

আইনজীবী সমিতি নির্বাচন যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.