Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি অব্যাহত
  • যশোরে ১৬টি গাঁজা গাছসহ আটক ১
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : পরিবারের সকলকে হারিয়ে নিঃস্ব যশোরের শহিদুল
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, যশোরের ৫জন নিহত
  • যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

১৫ বাংলাদেশিকে বেনাপোল বিজিবির কাছে হস্তান্তর

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৬, ২০২৫No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
১৫ বাংলাদেশিকে বেনাপোল বিজিবির কাছে হস্তান্তর
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত পথে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের বসতবাড়ি উচ্ছেদ করে ভারতীয় পুলিশ। পরে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার রাত ৯টার দিকে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত চেকপোস্ট দিয়ে এসব বাংলাদেশিদের ফেরত পাঠায় বিএসএফ।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, হোসেন আলী (২৫), হাফিজুর রহমান (৩১), বাবলুর রহমান (৪২), আব্দুল হান্নান (৬০), তাইজুল ইসলাম (৪৩), আমিনুর রহমান (৫৬), আব্দুল্লাহ আল মামুন (২৯)। আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), রেশমা খাতুন (২৮), আজমিরা (০৫), তাহামিনা বেগম (৩০), জান্নাতুল বুশরা (০৪), নাসিমা খাতুন (৪১) ও শেফালী খাতুন (৩৬)। এদের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

ফেরত আসা বাংলাদেশি হোসেন জানান, তারা কর্মসংস্থানের উদ্দেশে ৫ থেকে ৭ বছর আগে থেকে ভারতে গিয়ে বসবাস করছিলেন। সম্প্রতি ভারত সরকার এসআইআর চালু করায় অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের উচ্ছেদ অভিযান শুরু করে। এতে তাদের ঘরবাড়ি ভেঙে দিলে তারা দেশে ফিরতে বিএসএফের কাছে আত্মসমর্পণ করে। পরে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিরা আরো জানান, যাদের ভোটার তালিকায় নাম নেই এমন সবাইকে উচ্ছেদ শুরু করেছে দেশটির প্রশাসন। ব্যাংকে হিসাবও বন্ধ করে দেয়া হচ্ছে। নিরুপায় হয়ে সবাই ফিরছেন।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কার্ডসহ অন্যান্য নথিপত্র যাচাই-বাছাই করে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়ায় রঘুনাথপুর বিওপি কর্তৃপক্ষ তাদেরকে বিএসএফের নিকট হতে গ্রহণ করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন জানান, ফেরত আসা বাংলাদেশিদের বিজিবি সদস্যরা পুলিশের কাছে সোপর্দ করলে রাতেই তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ বিজিবি বেনাপোল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি অব্যাহত

জুন ২, ২০২৬

যশোরে ১৬টি গাঁজা গাছসহ আটক ১

জুন ২, ২০২৬

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : পরিবারের সকলকে হারিয়ে নিঃস্ব যশোরের শহিদুল

জুন ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.