Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা নভেম্বর ১৭, ২০২৫

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল : রামনগর ও নওয়াপাড়ার জয়ের দিনে ড্র চাঁচড়া এবং নরেন্দ্রপুরের

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল : রামনগর ও নওয়াপাড়ার জয়ের দিনে ড্র চাঁচড়া এবং নরেন্দ্রপুরের
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সোমবার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে  দুটিতে জয়লাভ করেছে রামনগর ও নওয়াপাড়া ইউনিয়ন। চাঁচড়া এবং নরেন্দ্রপুর ইউনিয়নের মধ্যকার অপর খেলাটি ড্র হয়েছে। যশোর সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি, হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং কুয়াদা স্কুল এন্ড কলেজ মাঠে খেলা তিনটি অনুষ্ঠিত হয়।

রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি নরেন্দ্রপুর বনাম চাঁচড়া ইউনিয়ন। এ খেলাটি ১-১ গোলে ড্র হয়। নরেন্দ্রপুরের পক্ষে  প্রথমার্ধের খেলার ১৫ মিনিটে আলিফ দলের পক্ষে একটি গোল করে। এরপর দ্বিতীয়ার্ধের খেলার ৬৯ মিনিটে চাঁচড়ার ওমর সাহাদাত রাকেশ গোল করে দলকে সমতায় ফেরান। খেলার বাকি সময় কোন দলই গোল করতে না পারায় ১- ১ গোলে ড্র হয়। এ খেলায় চাঁচড়ার ওমর সাহাদত রাকেশ  সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ। এ সময় খেলায় অংশ গ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।

হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় ইছালী বনাম নওয়াপাড়া ইউনিয়ন।  এ খেলায় নওয়াপাড়া ইউনিয়ন ২-০  গোলে জয় লাভ করে। নওয়াপাড়ার পক্ষে  প্রথমার্ধের খেলার ২০ মিনিটে ফাইম এবং ২৭ মিনিটে  উত্তম দলের পক্ষে একটি করে গোল করে। দ্বিতীয়ার্ধের পুরো সময় জুড়ে খেলার ফলাফল অপরিবর্তিত থাকে। ফলে নওয়াপাড়া ইউনিয়ন ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এ খেলায় বিজয়ীদলের উত্তম  সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। খেলায় অংশগ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।

কুয়াদা স্কুল অ্যাণ্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় রামনগর বনাম আরব পুর ইউনিয়ন।  এ খেলায় রামনগর ইউনিয়ন ২-১ গোলে জয় লাভ করে। রামনগরের পক্ষে  প্রথমার্ধের খেলার ১৯ বিল্লাল একটি গোল করেন।  এরপর  ২৯ মিনিটে সরাফাত পেনাল্টি থেকে  একটি গোল করেন। এরপর দ্বিতীয়ার্ধের খেলার ৫১ মিনিটে আরবপুরের পক্ষে কাওসার একটি গোল করেন। এ খেলায় রামনগরের সরাফাত সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন। এ সময় খেলায় অংশগ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।

চাঁচড়া তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নওয়াপাড়া নরেন্দ্রপুর রামনগর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.