Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় : যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  নেতাদের দাবি রায় দ্রুত কার্যকর হোক

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হয়েছ। তার মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্যদিয়ে জুলাই গণহত্যায় শহিদদের আত্মা শান্তি পাবে। অবলিম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে সরকারকে উদ্যোগী হতে হবে।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার সাবেক আহ্বায়ক রাশেদ খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে আইনশৃংখলা বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে মানুষকে হত্যা করেছে। আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের রাযে শেখ হাসিনার গণহত্যার প্রমাণ হয়েছে। আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। প্রত্যাশিত রায় হয়েছে। এই রায় দ্রুত কার্যকর করা হোক। শেখ হাসিনা যেহেতু পলাতক রয়েছে, ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই সরকার হাসিনাকে ফেরাতে কতটা উদ্যোগ নিতে পারবে সেটা নিয়ে শংকা রয়েছে।

জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক মুখ্য সংগঠক আল মামুন লিখন বলেন, খুনি হাসিনার মৃত্যুদণ্ডে রায়ে খুশি হয়েছি। তার মৃত্যুদণ্ডের রায়ের মধ্যদিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। একটাই দাবি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হোক।

সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই বিপ্লবের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এ ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৃত্যুদণ্ডের রায় যশোর শেখ হাসিনা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.