Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত
  • পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !
  • যশোরে মাকে হত্যার অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে
  • যশোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
  • পাওনা টাকা পেতে সাউন্ড বক্সে বাজিয়ে দেনাদারের বাড়ির সামনে ভুক্তভোগীর অনশন ( ভিডিও সহ )
  • কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণে মতবিনিময়
  • কোটচাঁদপুর : পুরস্কারের অর্থ হজম হলোনা শিক্ষা কর্মকর্তার !
  • ফেসবুক পেজ খুলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে ৫ যুবক গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় বিএনপির তারুণ্যের সমাবেশে প্রার্থী পরিবর্তনের দাবি

banglarbhoreBy banglarbhoreNovember 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রার্থী পরিবর্তন দাবি জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ‘তারুণ্যের সমাবেশে’ এ দাবি জানানো হয়। এ সময় বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তরা বলেন, ঝিকরগাছা-চৌগাছা আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগ ও সর্বশেষ ৪ দলীয় জোট প্রার্থী জামায়েতে ইসলামের দখলে ছিল। বিধায় এই আসনের বিএনপি’র নেতা-কর্মীগণ বা জনগণ কখনও বিএনপি’র সংসদ সদস্যের সেবার স্বাদ গ্রহণ করতে পারেনি। ১৬ বছর বিএনপি আন্দোলনের ফলে ফ্যাসিস্ট মুক্ত পর কাক্সিক্ষত জাতীয় সংসদ নির্বাচনটি আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে। ফলে এই আসনের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য দুই উপজেলার নেতৃবৃন্দ প্রতিজ্ঞাবদ্ধ।

বক্তারা আরও বলেন, এ আসনে প্রাথমিকভাবে সাবিরা নাজমুল মুন্নিকে মনোনয়ন দেয়া হয়েছে। দুই উপজেলার নেতৃবৃন্দ দীর্ঘ মাঠ জরিপ, ভোটের হিসাব ও জনপ্রিয়তা এবং সাধারণ ভোটারদের ইচ্ছার প্রতিফলন ও সেই সাথে জামায়াতে ইসলামীর শক্ত প্রার্থীর বিরুদ্ধে ভোট যুদ্ধে ধানের শীষকে বিজয়ী করার বিষয়ে সংশয় প্রকাশ করছি। প্রাথমিক ভাবে ঘোষিত প্রার্থীর নিম্নমুখী জনপ্রিয়তা, উগ্র আচরণ, উভয় উপজেলায় প্রার্থীর জনসম্প্রিক্তা শূন্যের কোঠায়। এছাড়া তার নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডে চৌগাছা-ঝিকরগাছা বিএনপিসহ সাধারণ মানুষের মধ্যে হতাশার ছাপ দেখতে পাচ্ছি আমরা। সাবিরা নাজমুল মুন্নিকে মনোনয়ন দেয়ায় জামায়েতের প্রার্থী উল্লসিত। সেই জন্য তাকে দিয়ে এই আসনটি উদ্ধার করা আমাদের বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাকে পরিবর্তন করে পুরুষের মধ্যে থেকে নতুন প্রার্থী দেয়ার দাবি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান খান। ঝিকরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড: মো. ইসহক, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইমরান সামাদ নিপুন ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মিজানুর রহমান খান বলেন, আমি বিগত ১৭-১৮ বছর এ আসনের মানুষের সুখে-দুখে পাশে থেকেছি। তাদের চিকিৎসা, পারিবারিক সাহায্য সহযোগিতা করেছি। কেউ হামলা মামলায় শিকার হলে সবার আগে ছুটে গেছি। ফলে আমি বুঝি এ জনপদের সাধারণ মানুষ কি চাই।

ঝিকরগাছা তারুণ্যে পরিবর্তন প্রার্থী বিএনপি সমাবেশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত

August 28, 2026

পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !

August 28, 2026

যশোরে মাকে হত্যার অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে

August 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.