Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
  • যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
  • অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • উন্মুক্ত হরমুজ : জ্বালানীর বিশ্ববাজারে বড় দরপতন, দেশে কমবে ৫-৮ টাকা!
  • উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের ভাইরাল আফিয়ার পাশে ‘উই আর বাংলাদেশ’

জমি কিনে দিলেন মানবিক পুলিশ সদস্য
banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের অসহায় মা মনিরা খাতুন। তার তিন বছরের কন্যা আফিয়ার মানবেতর জীবন-সংগ্রামের করুণ সংবাদ একাধিক গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।

জন্মের সময় আফিয়ার চেহারা ইউরোপীয় বংশোদ্ভুত শিশুদের মতো হওয়ায় বাবা মোজাফফর সন্তান ও স্ত্রীর সঙ্গেই সম্পর্ক ছিন্ন করে বিদেশে পাড়ি জমান। এরপর অসহায় মনিরা অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে মেয়ের মুখে খাবার তুলে দিতেন।

তাদের দুঃখ-কষ্টের এই গল্প গণমাধ্যমে উঠে আসার পর তা দেশ-বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষের নজরে আসে।
গত ১৪ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসহায় মা-মেয়ের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তার পক্ষ থেকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত মণিরা ও আফিয়ার হাতে উপহার তুলে দেন। এ সময় ঘোষণা করা হয় যে, মনিরা খাতুনের জন্য একটি বসতঘর নির্মাণ করা হবে এবং আফিয়ার পড়াশোনার যাবতীয় ব্যয় বহন করবে বিএনপি। পরিবারটির সার্বিক দায়িত্ব গ্রহণ করে যশোর জেলা বিএনপি। এছাড়া জেলা প্রশাসনও আইনি ও নাগরিক সেবা নিশ্চিতে এগিয়ে আসে।

তবে তারেক রহমানের দেয়া ঘর তৈরির উদ্যোগে জটিলতা দেখা দেয়। কারণ, মনিরা খাতুনদের নিজস্ব কোনো জমি ছিল না। ফলে বসতঘর নির্মাণের কাজ থমকে যায়। কিন্তু মানবিকতার এই গল্প এখানেই শেষ নয়!

বুধবার সামাজিক সংগঠন We Are Bangladesh (Wab)-এর প্রতিষ্ঠাতা এবং মানবিক পুলিশ সদস্য এসএম. আকবর জমি সমস্যার সমাধানে এগিয়ে আসেন। তিনি মনিরা খাতুনের হাতে বসতঘর নির্মাণের জন্য জমি কেনার প্রয়োজনীয় আর্থিক সহায়তা তুলে দেন।

তার এই তাৎক্ষণিক সহায়তার মাধ্যমে আফিয়া ও তার মায়ের মাথা গোঁজার স্থায়ী আশ্রয়ের পথে তৈরি হলো এক বিশাল অগ্রগতি।

বিভিন্ন গণমাধ্যমে আফিয়ার করুণ বাস্তবতা ভাইরাল হওয়ার পর যে মানবিকতার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। এটাতে প্রমাণ হয় মানুষ মানুষের জন্য। এই সম্মিলিত উদ্যোগে সমাজের সকল স্তরের হৃদয়বান মানুষের সদিচ্ছাই প্রতিফলিত হয়েছে।

অনিন্দ্য ইসলাম অমিত উই আর বাংলাদেশ ভাইরাল মানবিক পুলিশ সদস্য যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান

এপ্রিল ১৮, ২০২৬

যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য

এপ্রিল ১৮, ২০২৬

অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট

এপ্রিল ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.