Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভারতীয় ইউটিউব চ্যানেলের মিথ্যাচার নিয়ে অমিতের নিন্দা

banglarbhoreBy banglarbhoreNovember 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক
ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক ইউটিউব চ্যানেল “আর ডট বাংলা”-তে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার তাঁর নিজস্ব ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি বলেন, চ্যানেলটির দুই আলোচক অযাচিতভাবে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা দিয়েছেন। বিশেষ করে যশোরকে কেন্দ্র করে ভারতবিরোধী রাজনীতির ‘ছক কষা হয়েছে’, এমন দাবি তিনি নির্জলা অসত্য ও কাল্পনিক বলে উল্লেখ করেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় কিছু গণমাধ্যম ও ইউটিউবভিত্তিক কনটেন্টে বাংলাদেশের রাজনীতি নিয়ে নানা ধরনের আজগুবি গল্প পরিবেশন করা হচ্ছে। পাকিস্তানের কোনো নেতা যশোরে আসার কথিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, এটি ‘সিনেমার মতো কাল্পনিক কাহিনী ছাড়া কিছু নয়।’

তিনি আরও জানান, তার চাচাতো ভাই ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানকে হিজবুত তাহরির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা তার ভাষায় অত্যন্ত জঘন্য ও সম্পূর্ণ মিথ্যা।

এ ছাড়া দেশের আরও কয়েকজন সুপরিচিত ব্যক্তিকে জড়িয়ে একই ধরনের অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গবেষণা ও ইসলামী শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ‘আদ দ্বীন’-এর নির্বাহী পরিচালক ডা. মহিউদ্দিন কয়েক মাস ধরে দেশের বাইরে অবস্থান করলেও ভারতীয় কিছু গণমাধ্যম তাকে সিসিটিভি ফুটেজে থাকার দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশি রাজনীতিবিদদের চরিত্রহননে কল্পকাহিনীভিত্তিক ‘সরস গল্প’ তৈরি করছে। এতে আমি বিচলিত নই; বরং জনগণ এসব অপপ্রচারের প্রকৃতি বুঝে ফেলেছেন।’

এ প্রসঙ্গে তিনি শেরে বাংলা এ. কে. ফজলুল হকের একটি বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে বলেন, ‘ভারতের পত্রিকায় আমার বিরুদ্ধে লেখা হলে বুঝবে আমি সঠিক পথে আছি; আর পক্ষে লেখা হলে বুঝবে আমি ভুল পথে আছি।’

বিবৃতির শেষাংশে তিনি বলেন, ‘দুঃখজনকভাবে ভারতীয় মিডিয়ার এই অপসংস্কৃতি আধুনিক সময়েও রয়ে গেছে।’ একই সঙ্গে তিনি দেশবাসীকে দুর্গন্ধযুক্ত, মিথ্যাচারনির্ভর ভিউনির্ভর কনটেন্ট ক্রিয়েটরদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

অমিত ইউটিউব চ্যানেল নিন্দা ভারতীয় মিথ্যাচার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.